দরিদ্র শিক্ষার্থী, বেকার ও দুর্যোগপীড়িত মানুষের কল্যাণে কাজ করবে মেইজ ফাউন্ডেশন

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সারাদেশ

সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মেইজ ফাউন্ডেশন। শনিবার (১১ জুলাই) সকালে

2026-07-11T16:29:15+00:00
2026-07-11T16:29:15+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
দরিদ্র শিক্ষার্থী, বেকার ও দুর্যোগপীড়িত মানুষের কল্যাণে কাজ করবে মেইজ ফাউন্ডেশন
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:২৯ পিএম 
ছবি ভোরের ডাক
সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন মেইজ ফাউন্ডেশন। শনিবার (১১ জুলাই) সকালে ফরিদপুরের সদরপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মো. শাহিদুল ইসলাম খান। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মেইজ ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান, সংগঠনটি মানবিক ও সেবামূলক কার্যক্রমের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে। এর অংশ হিসেবে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহায়তা, অতিদরিদ্র ও বেকার যুবকদের বিনামূল্যে ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ ও প্রয়োজনীয় উপকরণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সংগঠনটির সভাপতি মনসুর আলী খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে মেইজ ফাউন্ডেশন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, দক্ষতা উন্নয়ন এবং দুর্যোগ ব্যবস্থাপনাকে কেন্দ্র করে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শাহিদুল ইসলাম খান বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি সামাজিক সংগঠনগুলোও মানবিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মেইজ ফাউন্ডেশনের মতো উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। তিনি সংগঠনটির সার্বিক সাফল্য কামনা করেন এবং সমাজের বিত্তবানদের এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী জাফর, বিএনপির যুগ্ম আহ্বায়ক কে এম আবু সাইদসহ বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: