ময়লা-আবর্জনায় ভরা প্রাঙ্গন, ক্ষোভ রোগী-স্বজনদের

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের প্রাঙ্গনজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন ও দর্শনার্থীরা। চিকিৎসা নিতে এসে

2026-07-11T15:41:28+00:00
2026-07-11T16:03:53+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
খানপুর হাসপাতাল নিজেই ‘অসুস্থ’!
ময়লা-আবর্জনায় ভরা প্রাঙ্গন, ক্ষোভ রোগী-স্বজনদের
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৩:৪১ পিএম  আপডেট: ১১.০৭.২০২৬ ৪:০৩ পিএম
সংগৃহীত ছবি
নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের প্রাঙ্গনজুড়ে ময়লা-আবর্জনার স্তূপ জমে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন রোগী, স্বজন ও দর্শনার্থীরা। চিকিৎসা নিতে এসে হাসপাতালের অপরিচ্ছন্ন পরিবেশ দেখে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে। তাদের অভিযোগ, হাসপাতালে প্রবেশের সঙ্গে সঙ্গেই দুর্গন্ধ ও নোংরা পরিবেশের মুখোমুখি হতে হচ্ছে।

শনিবার (১১ জুলাই) সরেজমিনে দেখা যায়, হাসপাতালের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। নির্ধারিত স্থানে বর্জ্য অপসারণ না হওয়ায় হাসপাতালজুড়ে অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। এতে রোগীদের পাশাপাশি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে।

হাসপাতালে আসা কয়েকজন রোগী ও স্বজন জানান, একটি হাসপাতাল হওয়া উচিত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশের প্রতীক। কিন্তু খানপুর ৩০০ শয্যা হাসপাতালের বর্তমান চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রতিদিন এই নোংরা পরিবেশ দেখার পর সুস্থ মানুষও অসুস্থ বোধ করেন। এমন পরিবেশে চিকিৎসাসেবা গ্রহণ করাও অস্বস্তিকর হয়ে উঠেছে।

তাদের অভিযোগ, হাসপাতালের পরিচ্ছন্নতা কার্যক্রমে নজরদারির অভাব রয়েছে। নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা হলে এ ধরনের পরিস্থিতির সৃষ্টি হতো না।

সচেতন নাগরিকরা বলেন, হাসপাতালের পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি রোগীর সুস্থতা ও সংক্রমণ নিয়ন্ত্রণের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই হাসপাতাল কর্তৃপক্ষের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে হাসপাতাল প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা।

খানপুর হাসপাতালের ভারপ্রপাত কর্মকর্তা ডাঃ আবুল বাশারকে একাধিকবার তার ফোনে কল করলেও তিনি তা রিসিভ করেনি তাই এই বিষয়ে তার কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

নারায়ণগঞ্জ জেলা সিভি সার্জন জানায় ডাঃ মুশিউর রহমান জানান, খানপুর হাসপাতালের প্রাঙ্গণে ময়লা-আবর্জনা জমে থাকার বিষয়টি আমার জানা ছিলোনা। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে দ্রুত প্রয়োজনীয় পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে। রোগী ও স্বজনদের জন্য একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: