পানিবন্দীদের ঘরে ঘরে ত্রাণ-চিকিৎসা নিয়ে মহেশখালীর ইউএনও

মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা

সারাদেশ

টানা বর্ষণ ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন। শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় চিকিৎসাসেবাও

2026-07-11T14:43:34+00:00
2026-07-11T14:43:34+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
পানিবন্দীদের ঘরে ঘরে ত্রাণ-চিকিৎসা নিয়ে মহেশখালীর ইউএনও
মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা
শনিবার, ১১ জুলাই, ২০২৬, ২:৪৩ পিএম 
ছবি ভোরের ডাক
টানা বর্ষণ ও জলাবদ্ধতায় পানিবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছে মহেশখালী উপজেলা প্রশাসন। শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে ক্ষতিগ্রস্তদের দোরগোড়ায় চিকিৎসাসেবাও পৌঁছে দেওয়া হচ্ছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান মাহমুদ ডালিম-এর নেতৃত্বে মাতারবাড়ী ইউনিয়নের পানিবন্দী পাঁচটি এলাকায় ২০০টি শুকনো খাদ্যসামগ্রীর প্যাকেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৌভ্রাত দাশ, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওমর ফারুক, মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিছবাহ উদ্দিন মজীদিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ত্রাণ বিতরণের পাশাপাশি ইউএনও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুহাম্মদ আরমান কাদেরকে সঙ্গে নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে অসুস্থ শিশু, বয়স্ক ও নারীদের খোঁজখবর নেন। এ সময় রোগীদের প্রাথমিক চিকিৎসা, প্রয়োজনীয় ওষুধের পরামর্শ এবং প্রেসক্রিপশন দেওয়া হয়।

দক্ষিণ মগডেইল বিলপাড়া, ষাইটপাড়া, নয়াপাড়া, পশ্চিম তিতা মাঝিরপাড়া ও রাজঘাট বিলপাড়ার বাসিন্দারা প্রশাসনের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। স্থানীয়দের ভাষ্য, দুর্যোগের সময় প্রশাসনের এমন মানবিক উপস্থিতি তাদের মধ্যে নতুন করে আস্থা সৃষ্টি করেছে।

ইউএনও ইমরান মাহমুদ ডালিম বলেন, শুধু খাদ্যসহায়তা যথেষ্ট নয়। দুর্যোগের সময় মানুষের স্বাস্থ্যঝুঁকিও সমান গুরুত্বপূর্ণ। উপজেলা প্রশাসন প্রতিটি অসহায় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

উল্লেখ্য, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে মহেশখালীর বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা প্রশাসন ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম এবং চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে। আগামী দিনগুলোতেও এ কার্যক্রম চলমান থাকবে বলে জানিয়েছেন ইউএনও।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: