সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার

তালতলী (বরগুনা) সংবাদদাতা

সারাদেশ

বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসাদুল (১৬) এর মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে।শুক্রবার(১০ জুলাই)সকালে বঙ্গোপসাগরের

2026-07-10T14:17:02+00:00
2026-07-10T14:17:02+00:00
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার
তালতলী (বরগুনা) সংবাদদাতা
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ২:১৭ পিএম 
সংগৃহীত ছবি
বরগুনার তালতলীর শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া আসাদুল (১৬) এর মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। 

শুক্রবার (১০ জুলাই) সকালে বঙ্গোপসাগরের মোহনা শুভ সন্ধ্যার উত্তর মাথায় স্থানীয় লোকজন আসাদুলের মরদেহ ভাসমান অবস্থায় দেখে পুলিশে খবর দেয়। স্থানীয় নৌ পুলিশ ও তালতলী থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

গত মঙ্গলবার (৭ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে পার্শ্ববর্তী আমতলী উপজেলার মানিকঝুড়ি গ্রামের মোঃ মুসার ছেলে আসাদুলসহ সমবয়সী ৫ জন একসঙ্গে শুভসন্ধ্যা সমুদ্র সৈকতে ঘুরতে আসেন। পরে তারা সৈকতে নেমে ঘোরাঘুরি করে গোসলের জন্য সমুদ্রে নামেন। তবে কয়েকদিন ধরে নিম্নচাপের প্রভাবে সাগরের পানি উত্তাল থাকায় আসাদুলসহ অন্যরা স্রোতে ভেসে যায়। 

পরে বিষয়টি স্থানীয়রা টের পেয়ে ৪ জনকে উদ্ধার করা গেলেও আসাদুলকে উদ্ধার করতে পারেনি। আসাদুল পানিতে ভেসে গিয়ে দীর্ঘসময় ধরে সমুদ্রের মাঝে মাছধরার জন্য গেড়ে রাখা একটি খুঁটি ধরে ভাসতে থাকলেও একপর্যায়ে তিনি পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হন। 

পরবর্তীতে খবর পেয়ে নৌ পুলিশ, তালতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে ৭/৮ ঘন্টা ধরে সাগরে উদ্ধার অভিযান পরিচালনা করেন। কোনভাবেই আসাদুল কে উদ্ধার করা সম্ভব হয়নি।

তালতলী নিদ্রা ছকিনা নৌ পুলিশ ক্যাম্পের দায়িত্বে থাকা এসআই জিয়াউল ইসলাম বলেন, শুভ সন্ধ্যা সমুদ্র সৈকতে নিখোঁজ হওয়া আসাদুলের মরদেহ পাওয়া গেছে। মরদেহটি তালতলী থানায় পাঠানো হচ্ছে। স্বজনরা চাইলে পোস্ট মডেম রিপোর্ট ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা যাবে। 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: