চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহত বহু

আন্তর্জাতিক

চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণ

2026-07-09T21:15:53+00:00
2026-07-09T21:15:53+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
চীনে জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড, হতাহত বহু
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:১৫ পিএম 
সংগৃহীত ছবি
চীনের পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশের জিনজিয়াং শহরের একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার অভিযানে নামে দমকল বাহিনী।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুরে হুইতেং শুজ নামের কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। কয়েক ঘণ্টা পরও ভবনের ভেতরে কিছু মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেন, এই অগ্নিকাণ্ডে ব্যাপক প্রাণহানি ঘটেছে।

একই সঙ্গে উদ্ধার অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়ে তিনি দুর্ঘটনার কারণ দ্রুত তদন্ত এবং দায়ীদের কঠোর জবাবদিহির আওতায় আনার নির্দেশ দিয়েছেন।

রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভির সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, বহুতল ভবনটিতে আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীরা ভেতর ও বাইরে থেকে পানির পাইপ দিয়ে কাজ করছেন। ভবন থেকে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। নিচতলায় আগুন ছড়িয়ে পড়ায় অনেককে জানালা ও ছাদে আশ্রয় নিতে দেখা গেছে।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাস্থলে ১৮৩ জন দমকল ও উদ্ধারকর্মী এবং ৩৫টি উদ্ধারযান মোতায়েন করা হয়েছে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি আটকে পড়াদের উদ্ধার এবং আহতদের চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হচ্ছে।


  বিষয়:   চীন  ফুজিয়ান  জিনজিয়াং  জুতার কারখানা  অগ্নিকাণ্ড  নিহত 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: