আইনি লড়াই শেষে এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

চট্টগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায়

2026-07-09T21:05:00+00:00
2026-07-09T21:05:00+00:00
  শুক্রবার, ১০ জুলাই ২০২৬,
২৬ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ১০ জুলাই ২০২৬
জাতীয়
আইনি লড়াই শেষে এমপি হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৯:০৫ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রাম-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টায় জাতীয় সংসদের স্পিকারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদের তৃতীয় তফসিল এবং জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধি-৫ অনুযায়ী শপথ গ্রহণ সম্পন্ন হয়। পরে প্রচলিত নিয়ম অনুযায়ী সংসদ সচিবের দপ্তরে সংরক্ষিত শপথ বইয়ে স্বাক্ষর করেন সরোয়ার আলমগীর।

অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী, অর্থমন্ত্রী, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, অন্যান্য হুইপ, কয়েকজন সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান।

এর আগে একই দিন নির্বাচন কমিশন (ইসি) চট্টগ্রাম-২ আসনে সরোয়ার আলমগীরকে সংসদ সদস্য ঘোষণা করে গেজেট প্রকাশ করে। এর কয়েক ঘণ্টা আগে হাইকোর্ট তার মনোনয়নপত্র বাতিলের বিষয়ে ইসির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে রায় দেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেন।

রায়ের পর সরোয়ার আলমগীরের জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম বলেন, হাইকোর্টের রায়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা হওয়ায় ফলাফলের গেজেট প্রকাশ এবং শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন সরোয়ার আলমগীর। তার মনোনয়নপত্র প্রথমে রিটার্নিং কর্মকর্তা গ্রহণ করলেও, জামায়াতের প্রার্থী মুহাম্মদ নুরুল আমিন ঋণখেলাপির অভিযোগে ইসিতে আপিল করেন। সেই আপিলের পর ১৮ জানুয়ারি নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে।

পরে হাইকোর্টে রিট করে নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পান সরোয়ার আলমগীর এবং 'ধানের শীষ' প্রতীক বরাদ্দের নির্দেশ দেওয়া হয়। এরপর ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জামায়াতের প্রার্থী। আপিল বিভাগ শর্তসাপেক্ষে ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেয় এবং পরে রুল দ্রুত নিষ্পত্তির নির্দেশনা দেয়।

পরবর্তীতে হাইকোর্টে রুলের চূড়ান্ত শুনানি শেষে বৃহস্পতিবার রুল অ্যাবসলিউট ঘোষণা করা হয়। এর ফলে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে নিশ্চিত হয় এবং গেজেট প্রকাশের পর তিনি সংসদ সদস্য হিসেবে শপথ নেন।


  বিষয়:   সরোয়ার আলমগীর  চট্টগ্রাম-২  এমপি শপথ  জাতীয় সংসদ  স্পিকার  নির্বাচন কমিশন  হাইকোর্ট 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: