লৌহজংয়ে অভিযানে অবৈধ বালুর গদি উচ্ছেদ

লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া বাজারসংলগ্ন খড়িয়া ৩ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে গড়ে ওঠা একটি বালুর গদিতে অভিযান চালিয়ে তা

2026-07-09T14:48:18+00:00
2026-07-09T14:48:18+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
লৌহজংয়ে অভিযানে অবৈধ বালুর গদি উচ্ছেদ
লৌহজং (মুন্সীগঞ্জ) সংবাদদাতা
বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ২:৪৮ পিএম 
ছবি ভোরের ডাক
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কুমারভোগ ইউনিয়নের শিমুলিয়া বাজারসংলগ্ন খড়িয়া ৩ নম্বর ওয়ার্ডে অবৈধভাবে গড়ে ওঠা একটি বালুর গদিতে অভিযান চালিয়ে তা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও লৌহজং থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানে নেতৃত্ব দেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ঘটনাস্থলে বালু ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি।

এ সময় বালু উত্তোলনের কাজে ব্যবহৃত প্রায় আধা কিলোমিটার পাইপ ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এরফানুর রহমান বলেন, কৃষিজমি রক্ষা এবং জনস্বার্থে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে চলবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: