ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি-রাষ্ট্রীয় সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

অনলাইন ডেস্ক

জাতীয়

জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়া অমুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রের বিভিন্ন সুবিধা গ্রহণকারী ভুয়া সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া

2026-07-08T20:51:42+00:00
2026-07-08T20:51:42+00:00
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
জাতীয়
সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী
ভুয়া মুক্তিযোদ্ধা কোটায় চাকরি-রাষ্ট্রীয় সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
অনলাইন ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৫১ পিএম 
সংগৃহীত ছবি
জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরি পাওয়া অমুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রের বিভিন্ন সুবিধা গ্রহণকারী ভুয়া সুবিধাভোগীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।

বুধবার (৮ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২১তম কার্যদিবসে এনসিপিদলীয় সংসদ সদস্য আখতার হোসেনের ৭১ বিধিতে দেওয়া জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় সরকারি চাকরিতে নিয়োগ পাওয়া অমুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে যারা মুক্তিযোদ্ধা পরিচয়ে রাষ্ট্রের বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করেছেন, তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আখতার হোসেনের সম্পূরক প্রশ্নের জবাবে আহমেদ আযম খান বলেন, একটি পত্রিকায় প্রকাশিত ৭৯ হাজার অমুক্তিযোদ্ধার তালিকা চূড়ান্ত বা নির্ভুল নয়; প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। তিনি বলেন, শহীদের সংখ্যা নিয়েও অতীতে বিতর্ক সৃষ্টি করা হয়েছিল এবং এ ধরনের বিতর্ককে কেন্দ্র করে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধেও তৎকালীন সরকার মামলা করেছিল।

মন্ত্রী আরও বলেন, আমাদের সরকার মুক্তিযুদ্ধের সরকার। মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে সরকার কাজ করে যাচ্ছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: