নতুন ভিসা নীতিমালার খসড়া চূড়ান্ত

অনলাইন ডেস্ক

জাতীয়

বিদেশিদের বাংলাদেশে আগমন ও বহির্গমন আরও সহজ, সুশৃঙ্খল ও আধুনিক করতে প্রণীত নতুন ভিসা নীতিমালার খসড়া চূড়ান্ত করতে আট সদস্যের

2026-07-08T20:44:29+00:00
2026-07-08T20:44:29+00:00
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
জাতীয়
নতুন ভিসা নীতিমালার খসড়া চূড়ান্ত
অনলাইন ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৮:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
বিদেশিদের বাংলাদেশে আগমন ও বহির্গমন আরও সহজ, সুশৃঙ্খল ও আধুনিক করতে প্রণীত নতুন ভিসা নীতিমালার খসড়া চূড়ান্ত করতে আট সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করেছে সরকার। অর্থমন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিকে খসড়া পরিমার্জন করে আগামী মাসের প্রথম মন্ত্রিসভা বৈঠকে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী, বাণিজ্যমন্ত্রী, আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান।

এর আগে, গত ৩ জুলাই অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নতুন ভিসা নীতিমালার খসড়া উপস্থাপন করা হয়। ওই বৈঠকেই খসড়াটি আরও পর্যালোচনা ও পরিমার্জনের জন্য অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিসভা কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

সরকারের সর্বশেষ ভিসা নীতিমালা জারি হয়েছিল ২০০৬ সালে। দীর্ঘ দুই দশক পর পরিবর্তিত বৈশ্বিক বাস্তবতা ও দেশের অর্থনৈতিক প্রয়োজন বিবেচনায় নতুন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, নতুন নীতিমালার লক্ষ্য হলো বিদেশিদের বাংলাদেশে আগমন ও বহির্গমনকে আরও সহজ ও সুশৃঙ্খল করা, বিদেশি বিনিয়োগ, ব্যবসা ও দক্ষ মানবসম্পদ আকৃষ্ট করা, পর্যটন ও আতিথেয়তা খাতকে উৎসাহিত করা, প্রযুক্তি ও জ্ঞান স্থানান্তর নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা ও আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্য বজায় রাখা এবং পারস্পরিকতার ভিত্তিতে আধুনিক ও সেবামুখী অভিবাসন কাঠামো গড়ে তোলা।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন হলে কমিটি নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে এবং প্রয়োজন অনুযায়ী সভা আহ্বান করবে। কমিটির সাচিবিক সহায়তা প্রদান করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: