পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস

ভোরের ডাক ডেস্ক

আবহাওয়া

মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বেড়েছে। এরই মধ্যে পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস

2026-07-08T09:59:42+00:00
2026-07-08T09:59:42+00:00
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
আবহাওয়া
পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:৫৯ এএম 
সংগৃহীত ছবি
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির প্রবণতা আরও বেড়েছে। এরই মধ্যে পাঁচ বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা বর্ষণে কোথাও কোথাও জলাবদ্ধতা ও পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

দক্ষিণ ঝাড়খন্ড ও তৎসংলগ্ন উড়িষ্যা এলাকায় অবস্থানরত মৌসুমি স্থল নিম্নচাপটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে পূর্ব মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটি বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের অধিকাংশ জায়গায় বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে,  রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।

বৃষ্টিপাতের এই প্রবণতার কারণে সারা দেশে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা বেশি। 

পরবর্তী ২৪ ঘণ্টাতেও আবহাওয়া পরিস্থিতি প্রায় একই রকম থাকবে এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।



  বিষয়:   আবহাওয়া অধিদপ্তর 


Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: