বগুড়ার ইতিহাস ও গবেষণা কার্যক্রম আরও এগিয়ে যাক: বিদ্যুৎমন্ত্রী

বগুড়া সংবাদদাতা

সারাদেশ

বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান

2026-07-07T19:47:50+00:00
2026-07-07T19:47:50+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
বগুড়ার ইতিহাস ও গবেষণা কার্যক্রম আরও এগিয়ে যাক: বিদ্যুৎমন্ত্রী
বগুড়া সংবাদদাতা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৭:৪৭ পিএম 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার নেতারা।
বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু এমপি। তিনি বলেছেন, জেলার ইতিহাস সংরক্ষণ ও গবেষণা কার্যক্রম আরও এগিয়ে নিতে হবে, যাতে তরুণ প্রজন্ম সঠিক ইতিহাস জানতে পারে। পাশাপাশি বগুড়ার প্রাচীন ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষণ এবং গবেষণাভিত্তিক ইতিহাস চর্চাকে প্রাতিষ্ঠানিক ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন তিনি। গবেষণা কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যাওয়ারও আহ্বান জানান মন্ত্রী।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিদ্যুৎ ভবনে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থার নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এ সময় সংস্থার সাধারণ সম্পাদক, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সাবেক সভাপতি এবং দৈনিক পুনরুত্থান বার্তা–এর সম্পাদক সৈয়দ ফজলে রাব্বী ডলার মন্ত্রীকে শুভেচ্ছা জানান এবং সংস্থার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সংস্থার উপদেষ্টা পরিষদের সদস্য প্রকৌশলী রেজাউল করিম, সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি একেএম রাজিউল্লাহ, বগুড়া সরকারি মজিবর রহমান ভাণ্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. বেল্লাল হোসেন, সরকারি শাহ সুলতান কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. সাহিদুর রহমান, সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক শাহজাহান আলী এবং জাহিদুর রহমান।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: