রেললাইন তলিয়ে চট্টগ্রামে আটকা পর্যটক এক্সপ্রেস

অনলাইন ডেস্ক

সারাদেশ

চট্টগ্রামে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। মঙ্গলবার (৭ জুলাই)

2026-07-07T18:53:00+00:00
2026-07-07T18:53:00+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
রেললাইন তলিয়ে চট্টগ্রামে আটকা পর্যটক এক্সপ্রেস
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
চট্টগ্রামে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রেললাইন পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আটকা পড়েছে। মঙ্গলবার (৭ জুলাই) দুপুর থেকে ষোলশহর স্টেশন সংলগ্ন মুরাদপুর এলাকায় ট্রেনটি চলাচল বন্ধ হয়ে যায়। এতে প্রায় এক হাজার যাত্রী দুর্ভোগে পড়েছেন।

রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় পর্যটক এক্সপ্রেস। দুপুর ১২টা ৩৫ মিনিটে ট্রেনটি চট্টগ্রামের ষোলশহর স্টেশন অতিক্রম করার পর কিছু দূর এগিয়ে মুরাদপুর এলাকায় রেললাইন পানির নিচে চলে যাওয়ায় আটকে পড়ে।

চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা জানান, রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব নয়। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি পিছিয়ে এনে ষোলশহর স্টেশনে রাখা হয়েছে।

রেলওয়ে জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে এবং রেললাইন থেকে পানি নেমে গেলে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে আবার যাত্রা করবে। তবে বিকেল পর্যন্ত রেললাইন পানির নিচে থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, সূচি অনুযায়ী পর্যটক এক্সপ্রেসের মঙ্গলবার দুপুর ২টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা ছিল। তবে বৈরী আবহাওয়া ও জলাবদ্ধতার কারণে নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো সম্ভব হয়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: