মানিকগঞ্জে ট্রাকের চাকা বিস্ফোরণ, পথচারীদের ওপর উঠে গেল ট্রাক: নিহত ১

মানিকগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখণ্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত একটি ট্রাকের চাকা বিস্ফোরিত (ব্রাস্ট) হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা

2026-07-07T18:45:57+00:00
2026-07-07T18:45:57+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জে ট্রাকের চাকা বিস্ফোরণ, পথচারীদের ওপর উঠে গেল ট্রাক: নিহত ১
মানিকগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ৬:৪৫ পিএম 
ছবি ভোরের ডাক
মানিকগঞ্জ সদর উপজেলার গোলড়া চরখণ্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত একটি ট্রাকের চাকা বিস্ফোরিত (ব্রাস্ট) হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পথচারীদের ওপর উঠে যায়। এতে কমলা রানী নামে এক নারী নিহত এবং দুই শিক্ষার্থীসহ চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ এবং চালককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার গোলড়া চরখণ্ড এলাকায় আকিজ স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

গোলড়া হাইওয়ে পুলিশ জানায়, একটি ট্রাক ঢাকা-আরিচা মহাসড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি চাকা বিস্ফোরিত হয়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা পথচারীদের ওপর উঠে যায়।

দুর্ঘটনায় দুই শিক্ষার্থী, এক নারী এবং ট্রাকের দুই হেলপার আহত হন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করে। পরে গুরুতর আহত কমলা রানীকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বর্তমানে আহত দুই শিক্ষার্থী ও ট্রাকের দুই হেলপার মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

দুর্ঘটনার পর গোলড়া হাইওয়ে পুলিশ ট্রাকটি জব্দ করে এবং চালক বিল্লালকে আটক করে।

গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: