ডাক্তার দেখাতে যাওয়ার পথে প্রাণ গেল মা ও শিশুর

দিনাজপুর সংবাদদাতা

সারাদেশ

দিনাজপুরের বীরগঞ্জে মাছ বহনকারী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায়

2026-07-07T12:33:33+00:00
2026-07-07T12:35:12+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
ডাক্তার দেখাতে যাওয়ার পথে প্রাণ গেল মা ও শিশুর
দিনাজপুর সংবাদদাতা
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১২:৩৩ পিএম  আপডেট: ০৭.০৭.২০২৬ ১২:৩৫ পিএম
সংগৃহীত ছবি
দিনাজপুরের বীরগঞ্জে মাছ বহনকারী একটি পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও তার তিন বছর বয়সী ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ৮ নম্বর ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রাম এলাকার মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) এবং তাদের তিন বছর বয়সী ছেলে মো. আব্দুল্লাহ। আহত নাজমুল ইসলাম বর্তমানে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্ত্রী ও সন্তানকে চিকিৎসকের কাছে দেখানোর জন্য মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকায় যাচ্ছিলেন নাজমুল ইসলাম। পথে পাঁচপীর মোড়ে পৌঁছালে পেছন থেকে আসা মাছ বহনকারী একটি পিকআপ মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে গেলে পিকআপটি মা ও শিশুর ওপর দিয়ে চলে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলছে। প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক পিকআপটি শনাক্তের চেষ্টা করছে পুলিশ।


  বিষয়:   দিনাজপুর  পিকআপ  মোটরসাইকেল আরোহী 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: