৬ দিনের বিরতি শেষে ফের বসছে সংসদ অধিবেশন

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

ছয় দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে।গুরুত্বপূর্ণ কয়েকটি

2026-07-07T10:21:56+00:00
2026-07-07T10:21:56+00:00
  বুধবার, ৮ জুলাই ২০২৬,
২৪ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ৮ জুলাই ২০২৬
জাতীয়
৬ দিনের বিরতি শেষে ফের বসছে সংসদ অধিবেশন
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬, ১০:২১ এএম 
সংগৃহীত ছবি
ছয় দিনের বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন (বাজেট অধিবেশন-২০২৬) মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টায় পুনরায় শুরু হচ্ছে।

গুরুত্বপূর্ণ কয়েকটি বিল উত্থাপন ও পাস, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সরকারের নীতিগত সিদ্ধান্ত নিয়ে বিতর্কের সম্ভাবনায় এ অধিবেশনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন আগ্রহ। 

সংসদের কার্যক্রমে সরকার ও বিরোধী দলের অবস্থানও থাকবে বিশেষ নজরে।

এর আগে গত ৩০ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট পাসের পর অধিবেশন মুলতবি করা হয়। বিরতি শেষে ফের সংসদের নিয়মিত কার্যক্রম শুরু হচ্ছে।

চলতি অধিবেশনে ইতোমধ্যে নতুন অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন পেয়েছে। একই সঙ্গে অর্থ বিল এবং বাজেট-সংশ্লিষ্ট কয়েকটি গুরুত্বপূর্ণ বিলও সংসদে পাস হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জুন বাজেট উপস্থাপনের পর সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যরা বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় অর্থনীতি, মূল্যস্ফীতি, কর্মসংস্থান, নির্বাচন, আইনশৃঙ্খলাসহ দেশের নানা গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে সংসদে বক্তব্য দেন তারা।




  বিষয়:   জাতীয় সংসদ  অধিবেশন 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: