ডিমলায় জাকাতের নগদ অর্থ ও ১০০ মসজিদ-মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ

ডিমলা (নীলফামারী) সংবাদদাতা

সারাদেশ

নীলফামারীর ডিমলায় বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে জাকাত তহবিলের নগদ অর্থ ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ

2026-07-06T17:32:46+00:00
2026-07-06T17:32:46+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
ডিমলায় জাকাতের নগদ অর্থ ও ১০০ মসজিদ-মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ
ডিমলা (নীলফামারী) সংবাদদাতা
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৫:৩২ পিএম 
ছবি ভোরের ডাক
নীলফামারীর ডিমলায় বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে জাকাত তহবিলের নগদ অর্থ ও বিভিন্ন মসজিদ-মাদ্রাসায় সিলিং ফ্যান বিতরণ করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক রইসুল আলম চৌধুরী।

এ সময় উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা মজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য গোলাম রব্বানী প্রধান, ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, উপজেলা শিক্ষা কর্মকর্তা বীরেন চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম, আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারুক হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপজেলার ১০০টি মসজিদ ও মাদ্রাসায় একটি করে সিলিং ফ্যান বিতরণ করা হয়। পাশাপাশি জাকাত তহবিল থেকে হতদরিদ্র ও প্রতিবন্ধী ৫০টি পরিবারের মধ্যে মোট ১ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে অসচ্ছল মানুষের জীবনমান উন্নয়নের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের সেবার পরিবেশ আরও উন্নত করা সম্ভব।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: