বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসা নিয়ে গুঞ্জন, তথ্য নেই সরকারের কাছে

অনলাইন ডেস্ক

জাতীয়

বাংলাদেশে আরাকান আর্মির প্রধান চিকিৎসা নিচ্ছেন—এমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি

2026-07-05T19:32:25+00:00
2026-07-05T19:32:25+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসা নিয়ে গুঞ্জন, তথ্য নেই সরকারের কাছে
অনলাইন ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৭:৩২ পিএম 
ফাইল ছবি
বাংলাদেশে আরাকান আর্মির প্রধান চিকিৎসা নিচ্ছেন—এমন দাবির বিষয়ে সরকারের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, এ ধরনের তথ্য সরকারের কাছে নেই এবং মিয়ানমার সীমান্তের সাম্প্রতিক পরিস্থিতি সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

রবিবার (৫ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, আরাকান আর্মির প্রধান তোয়ান ম্রাত নাইং বাংলাদেশে চিকিৎসাধীন—এমন দাবির সত্যতা সম্পর্কে সরকারের কাছে কোনো তথ্য নেই।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এবং মিয়ানমারকেন্দ্রিক কিছু আঞ্চলিক অনলাইন প্ল্যাটফর্মে দাবি করা হয়, মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় আহত হয়ে তোয়ান ম্রাত নাইং গোপনে বাংলাদেশের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এ বিষয়ে কোনো মূলধারার সংবাদমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্র তথ্য নিশ্চিত করেনি।

এদিকে মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী ও আরাকান আর্মির সংঘাত তীব্র হওয়ায় নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। এ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার সীমান্ত পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছে এবং সীমান্তে নজরদারি আরও জোরদার করা হয়েছে।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: