শিক্ষার্থী প্রতারণায় কলেজ অপারেটর আটক

শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা

সারাদেশ

বগুড়ার শিবগঞ্জে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে প্রবেশপত্রের ব্যবস্থা না করার অভিযোগে মহাস্থান মাহী

2026-07-05T16:22:22+00:00
2026-07-05T16:22:22+00:00
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
সারাদেশ
শিক্ষার্থী প্রতারণায় কলেজ অপারেটর আটক
শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৪:২২ পিএম 
ছবি ভোরের ডাক
বগুড়ার শিবগঞ্জে এইচএসসি পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে প্রবেশপত্রের ব্যবস্থা না করার অভিযোগে মহাস্থান মাহী সওয়ার ডিগ্রি কলেজের খণ্ডকালীন কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন (২৮)কে আটক করেছে পুলিশ।

রবিবার (৫ জুলাই) ভোর ৪টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার বানাইল গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের আব্দুল মান্নান শেখের ছেলে।

জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করতে না পারা মানবিক বিভাগের ছয় শিক্ষার্থীর কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে তাদের এইচএসসি বোর্ড পরীক্ষার ফরম পূরণের আশ্বাস দেন সাব্বির হোসেন শাওন। তবে টাকা নেওয়ার পরও তিনি ফরম পূরণ করেননি এবং শিক্ষার্থীদের নামে কোনো প্রবেশপত্রও ইস্যু হয়নি। একপর্যায়ে তিনি মোবাইল ফোন বন্ধ করে আত্মগোপনে চলে যান।

এর ফলে পরীক্ষা শুরুর দিন সকালে প্রবেশপত্র না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা কলেজের সামনে অবস্থান নেন। প্রবেশপত্র না থাকায় তারা এইচএসসি পরীক্ষার প্রথম দিনের বাংলা প্রথম পত্র পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি।

এ ঘটনায় শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে শিবগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তারিকুল ইসলাম বাদী হয়ে সাব্বির হোসেন শাওনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার পরও প্রবেশপত্রের ব্যবস্থা না করায় প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয়েছে। রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: