বিচারক দম্পতির বাড়িতে চুরি, উধাও ১১ ভরি স্বর্ণ ও টাকা

অনলাইন ডেস্ক

সারাদেশ

মাদারীপুর শহরের পানিছত্র এলাকায়মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান ও তাঁর স্ত্রী, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা

2026-07-06T19:11:58+00:00
2026-07-06T19:11:58+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
বিচারক দম্পতির বাড়িতে চুরি, উধাও ১১ ভরি স্বর্ণ ও টাকা
অনলাইন ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:১১ পিএম 
সংগৃহীত ছবি
মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় মানিকগঞ্জ আদালতের সিনিয়র সিভিল জজ আতিক জামান ও তাঁর স্ত্রী, মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি দম্পতির গ্রামের বাড়িতে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ বাড়ির গেট ও একাধিক কক্ষের তালা ভেঙে চোরেরা প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, ৪ লাখ ৮০ হাজার টাকা, মূল্যবান হাতঘড়িসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ি মসজিদসংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িটিতে পরিবারের সদস্যরা ছিলেন না। জজ আতিক জামানের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে গভীর রাতে চোরচক্র কলাপসিবল গেট ও ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে।

এরপর শয়নকক্ষের স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, ৪ লাখ ৮০ হাজার টাকা, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। পাশাপাশি নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন নির্মাণসামগ্রীও চুরি হয়েছে বলে পরিবারের অভিযোগ।

সোমবার (৬ জুলাই) সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা তালা ভাঙা দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে বিষয়টি জানান। পরে তিনি ঢাকা থেকে মাদারীপুরে এসে ঘরের বিভিন্ন কক্ষ তছনছ অবস্থায় দেখতে পান এবং মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন।

খবর পেয়ে দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। চুরির ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

এ ঘটনায় মো. আলিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাটির তদন্ত অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: