‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’, ফেসবুকে পোস্টের পরপরই দুর্ঘটনায় যুবকের মৃত্যু, চট্টগ্রাম

অনলাইন ডেস্ক

সারাদেশ

‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ লেখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ১৫ মিনিট পর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মো. জুয়েল

2026-07-06T19:41:05+00:00
2026-07-06T19:41:05+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’, ফেসবুকে পোস্টের পরপরই দুর্ঘটনায় যুবকের মৃত্যু, চট্টগ্রাম
অনলাইন ডেস্ক
সোমবার, ৬ জুলাই, ২০২৬, ৭:৪১ পিএম 
সংগৃহীত ছবি
‘নেইমারের জন্য হারটা মানতে পারছি না’ লেখে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ১৫ মিনিট পর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মো. জুয়েল রানা (২৫) নামের এক তরুণ।

সোমবার (৬ জুলাই) বেলা সোয়া ১১টার সময় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দারোগা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত জুয়েল রানা চাম্বল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরিত্ত্যাপাড়া এলাকার শামশুল ইসলামের ছেলে। তিনি উপজেলা সদরে নিজেদের কাপড়ের দোকান চালাতেন।

পোস্টের ক্যাপশনে নিহত ব্রাজিলের সমর্থক জুয়েল লেখেন, ‘দল হারবে, জিতবে কিন্তু নেইমারের জন্য হারটা মানতে পারছি না।’ তিনি এই পোস্টটি দেন বেলা ১১টার সময়। এর ১৫ মিনিট পর সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান।

পুলিশ জানায়, বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল ও নরওয়ের খেলা দেখার পর আজ একটু দেরি করে উপজেলা সদরে অবস্থিত দোকানে যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হন তিনি। একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠার আগমুহূর্তে ফেসবুকে ব্রাজিলের নেইমারকে নিয়ে একটি আবেগঘন পোস্ট করেন। গাড়ি ছাড়ার ১৫ মিনিট পর দুর্ঘটনার শিকার হন তিনি এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে আরেকটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনি মারা যান।

নিহত জুয়েল রানার প্রতিবেশী বাপ্পারাজ তালুকদার বলেন, ‘জুয়েল ভালো ফুটবল খেলতেন। কয়েক দিন আগেও চাম্বল মাঠে সেরা খেলোয়াড় নির্বাচিত হন। কিন্তু আজ তিনি নেই। এটি মানতে খুব কষ্ট হচ্ছে।’

জুয়েলের ছোট ভাই মো. আরাফাত বলেন, ব্রাজিল হারার পর এমনিতেই মন খারাপ ছিল ভাইয়ার। পরে সিএনজিচালিত অটোরিকশায় করে দোকানে যাওয়ার সময় দুর্ঘটনায় মারা গেলেন তিনি।

জানতে চাইলে বাঁশখালী থানার ওসি মো. রবিউল হক বলেন, আমরা দুর্ঘটনার শিকার দুইটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করেছি। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।


  বিষয়:   নেইমার  ব্রাজিলের পরাজয়  ফেসবুকে পোস্ট  দুর্ঘটনা  যুবকের মৃত্যু 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: