এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

জাতীয়

বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম,

2026-07-04T20:44:46+00:00
2026-07-04T20:47:28+00:00
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ৪ জুলাই ২০২৬
জাতীয়
এখন নতুন বাংলাদেশ গড়ার সুযোগ সৃষ্টি হয়েছে: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৮:৪৪ পিএম  আপডেট: ০৪.০৭.২০২৬ ৮:৪৭ পিএম
সংগৃহীত ছবি
বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৭ বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম, নির্যাতন, কারাবরণ ও প্রাণহানির মধ্য দিয়েও তারা মাথা নত করেননি। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনের মাধ্যমে বিজয় অর্জিত হয়েছে এবং এখন নতুন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ সৃষ্টি হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাট শহরের এমটি হোসেন ইনস্টিটিউট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, মাদকের আগ্রাসনে দেশের যুবসমাজের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় জনগণকে সঙ্গে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। তার ভাষায়, দুলুর নেতৃত্বে শুরু হওয়া এ আন্দোলন একসময় সারা দেশে ছড়িয়ে পড়বে।

তিনি আরও বলেন, লালমনিরহাট থেকে শুরু হওয়া ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন সফল হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করেছেন।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, সীমান্তবর্তী জেলা হওয়ায় লালমনিরহাটে মাদকের বিস্তার বেড়েছে। তাই মাদক, জুয়া, বাল্যবিয়ে ও অন্যান্য সামাজিক অপরাধ দমনে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পুনরায় চালু করা হয়েছে। তিনি জানান, বাল্যবিয়ের সঙ্গে জড়িত নিকাহ রেজিস্ট্রারদের সনদ বাতিল করা হবে। এছাড়া মাদক ব্যবসায়ী ও পরিবহনকারীদের বিরুদ্ধে প্রথমে সতর্কবার্তা, পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হাসান বলেন, ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলনের সুফল ধীরে ধীরে বাস্তবে রূপ নিচ্ছে এবং তিস্তা মেগাপ্রকল্প এখন আর স্বপ্ন নয়। একইভাবে ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচিও সারাদেশে একটি সামাজিক আন্দোলনে পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।


  বিষয়:   মির্জা ফখরুল  বিএনপি  নতুন বাংলাদেশ  ১৭ বছরের আন্দোলন  ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন  খালেদা জিয়া  তারেক রহমান  আলোকিত লালমনিরহাট  মাদকবিরোধী আন্দোলন  তিস্তা মহাপরিকল্পনা   


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: