আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৩

অনলাইন ডেস্ক

রাজধানী

রাজধানীর আদাবরে বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (২ জুলাই) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায়

2026-07-02T19:10:24+00:00
2026-07-02T19:10:24+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
আদাবরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় আটক ৩
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:১০ পিএম 
নিহত বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশা। ছবি: সংগৃহীত
রাজধানীর আদাবরে বিএনপি নেতা মো. আবুল বাসার বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ জুলাই) মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে আদাবর থানা পুলিশ। 

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।
 
পুলিশ জানায়, বিকেলে তিনজনকে আটক করা হয়। তাদের নাম- শোয়েব, আরমান ও নয়ন।
 
এর আগে গত বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নবোদয় বাজার এলাকায় সালিশি বৈঠক চলাকালে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক বাদশাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানান, গত ২৯ জুন রাতে বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল ম্যাচ দেখার পর নবোদয় হাউজিং এলাকায় কয়েকজন যুবক ঢোল বাজিয়ে উল্লাস করছিল। এ সময় আদাবর থানা বিএনপির সদস্য হাবিবুর রহমানের সঙ্গে নবোদয় বাজারের ব্যবসায়ী মজনুর ছেলে রিপনের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে রিপনকে চড়-থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।
 
বুধবার রাত সাড়ে ৮টার দিকে বিরোধ মীমাংসার জন্য নবোদয় বাজারে রঞ্জুর দোকানে একটি সালিশ বৈঠক বসে। বৈঠক চলাকালে রিপন, নীরব, পারভেজ ও মাসুম নামে কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। এ সময় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম ও সাধারণ সম্পাদক বাদশার হাত, পা ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে তারা।
 
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন।


  বিষয়:   রাজধানী  বিএনপি নেতা  হত্যা 


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: