বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ জব্দ

অনলাইন ডেস্ক

রাজধানী

দুবাই থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গো হোল্ডে অভিযান চালিয়ে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের ১৬০টি স্বর্ণের

2026-07-02T17:38:36+00:00
2026-07-02T17:39:51+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
বিমানের কার্গো হোলে ৪৫ কোটি টাকার স্বর্ণ জব্দ
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৩৮ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ৫:৩৯ পিএম
সংগৃহীত ছবি
দুবাই থেকে ঢাকায় আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের কার্গো হোল্ডে অভিযান চালিয়ে প্রায় ৪৫ কোটি টাকা মূল্যের ১৬০টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন প্রায় ১৮ কেজি ৭০০ গ্রাম। যার বাজারমূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা।

তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। স্বর্ণের চালানের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটের কার্গো হোল্ডে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

ঢাকা কাস্টমস হাউসের অতিরিক্ত কমিশনার কামরুল হাসান জানান, সামরিক গোয়েন্দা সংস্থা ও কাস্টমস কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল কার্গো হোল্ডে তল্লাশি চালিয়ে টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করে। উদ্ধার হওয়া স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪৫ কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, স্বর্ণের বারগুলো জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু হয়েছে। একই সঙ্গে এই চালানের প্রকৃত মালিক, পাচারচক্র এবং বিমানবন্দরের ভেতরে কোনো অসাধু চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ চোরাচালানের নেটওয়ার্ক শনাক্ত এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: