শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতীয়

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

2026-07-01T19:28:45+00:00
2026-07-01T19:28:45+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৭:২৮ পিএম 
শেখ হাসিনা ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। ক্লোলাজ ছবি
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার বিষয়ে আপাতত কোনো অগ্রগতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

বুধবার (১ জুলাই) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘শেখ হাসিনাকে ভারত থেকে বন্দি বিনিময় চুক্তির আওতায় ফিরিয়ে আনার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তবে আপাতত এ বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বিশ্বের সব দেশের সঙ্গেই ভালো সম্পর্ক চায়। কোনো একটি দেশের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হলে তৃতীয় দেশের সঙ্গে সম্পর্ক নিয়ে উদ্বিগ্ন হওয়ার সুযোগ নেই। চীনের সঙ্গে ২+২ মেকানিজম এবং অর্থনৈতিক করিডর বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, ১০টি দেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার প্রক্রিয়ায় বাংলাদেশ আরও এক ধাপ অগ্রগতি অর্জন করেছে।

তিনি আরও বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অংশগ্রহণ দুই দেশের সুসম্পর্কের প্রতিফলন।




  বিষয়:   শেখ হাসিনা  পররাষ্ট্র প্রতিমন্ত্রী  শামা ওবায়েদ 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: