আড়াই ঘণ্টা পর নারায়ণগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার

নারায়ণগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জে বাস আটকে রাখা, শ্রমিকদের মারধর এবং চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে ডাকা পরিবহন ধর্মঘট আড়াই ঘণ্টা পর প্রত্যাহার করেছেন

2026-07-01T18:51:27+00:00
2026-07-01T18:53:20+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
এমপির হস্তক্ষেপে
আড়াই ঘণ্টা পর নারায়ণগঞ্জে বাস ধর্মঘট প্রত্যাহার
নারায়ণগঞ্জ সংবাদদাতা
বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:৫১ পিএম  আপডেট: ০১.০৭.২০২৬ ৬:৫৩ পিএম
ছবি ভোরের ডাক
নারায়ণগঞ্জে বাস আটকে রাখা, শ্রমিকদের মারধর এবং চাঁদা দাবির অভিযোগকে কেন্দ্র করে ডাকা পরিবহন ধর্মঘট আড়াই ঘণ্টা পর প্রত্যাহার করেছেন বাস মালিক ও শ্রমিকরা। বুধবার (১ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি আবুল কালামের হস্তক্ষেপে বাস চলাচল আবারও স্বাভাবিক হয়।

জানা গেছে, এমপির নির্দেশে তার রাজনৈতিক সচিব আবুল কাউসার আশা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক করেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন পরিবহন সংশ্লিষ্টরা।

আবুল কাউসার আশা বলেন, যারা শ্রমিকদের ওপর হামলা করেছে, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তিনি মালিক-শ্রমিকদের লিখিত অভিযোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের চাঁদাবাজি বরদাশত করা হবে না। এমপি আবুল কালামের নির্দেশেই তিনি ঘটনাস্থলে এসেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সাধারণ মানুষ গণপরিবহনের ওপর নির্ভরশীল। তাই যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে পরিবহন চলাচল স্বাভাবিক রাখা প্রয়োজন। একই সঙ্গে পুলিশ পরিবহন শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করবে বলেও আশ্বাস দেন তিনি।

এর আগে বুধবার সকালে প্রয়াত যুবদল নেতা ডেভিডের ভাই তপনের বিরুদ্ধে সিটি বন্ধন পরিবহনের একটি বাস আটকে রাখা, শ্রমিকদের মারধর এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তোলেন বাস মালিক ও শ্রমিকরা। এ ঘটনার প্রতিবাদে এবং বাসটি উদ্ধার ও সুষ্ঠু বিচার নিশ্চিতের দাবিতে তারা ধর্মঘটের ডাক দেন। পরে এমপির পক্ষ থেকে আশ্বাস পাওয়ার পর ধর্মঘট প্রত্যাহার করে বাস চলাচল স্বাভাবিক করা হয়।


  বিষয়:   নারায়ণগঞ্জে  প্রত্যাহার  শ্রমিকদের  চাঁদা দাবির  বাস মালিক  এমপি আবুল কালামের হস্তক্ষেপে 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: