জুলাইতেও জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন নেই

বাণিজ্য

জ্বালানি তেলের দামে আসছে না কোনো পরিবর্তন। জুলাই মাসের জন্য বিদ্যমান মূল্য বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার, যা আগামী

2026-06-30T17:38:37+00:00
2026-06-30T17:38:37+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
বাণিজ্য
জুলাইতেও জ্বালানি তেলের দামে কোনো পরিবর্তন নেই
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৫:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
জ্বালানি তেলের দামে আসছে না কোনো পরিবর্তন। জুলাই মাসের জন্য বিদ্যমান মূল্য বহাল রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার, যা আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে।

মঙ্গলবার (৩০ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

এতে বলা হয়, ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা বহাল থাকবে।

এর আগে, গত ৩১ মে ২০২৬ জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এসব মূল্য নির্ধারণ করা হয়েছিল। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে একই মূল্য জুলাই ২০২৬ মাসের জন্যও বহাল রাখা হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান মূল্যহার ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।


  বিষয়:   জুলাই  জ্বালানি তেলের দামে  পরিবর্তন নেই 


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: