যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে করা চুক্তি ও সমঝোতা মেনে চললে ইরানও তার সব প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট

2026-06-30T12:32:42+00:00
2026-06-30T12:32:42+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানের রাষ্ট্রপতি
যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে তেহরানও তা রক্ষা করবে
আন্তর্জাতিক ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১২:৩২ পিএম 
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক ইস্যুতে করা চুক্তি ও সমঝোতা মেনে চললে ইরানও তার সব প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। পারস্পরিক আস্থা, চুক্তির বাস্তবায়ন এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়ে তিনি বলেন, একতরফা চাপ বা প্রতিশ্রুতি ভঙ্গ নয়, বরং পারস্পরিক সম্মানই দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়ার একমাত্র পথ। 

সোমবার (২৯ জুন) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাসুদ পেজেশকিয়ান এসব কথা বলেন। 

যুক্তরাষ্ট্র ১৮ জুনের সমঝোতা স্মারকের শর্ত মেনে চললে ইরানও তার সব প্রতিশ্রুতি রক্ষা করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, এই সমঝোতা পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে হয়েছে এবং এক পক্ষের প্রতিশ্রুতি অন্য পক্ষের অবস্থানের ওপর নির্ভর করবে।

তিনি বলেন, এই সমঝোতা পারস্পরিক বিষয়। যুক্তরাষ্ট্র যদি সমঝোতা স্মারকের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি পূরণ করব।

তিনি আরও বলেন, ‘অযৌক্তিক বক্তব্য’ ও হুমকির বিষয়ে ইরানের অবস্থান যুক্তিবোধ, সিদ্ধান্ত গ্রহণে মানবিক মর্যাদা এবং প্রয়োজন হলে দৃঢ় ও নির্ভীকভাবে পদক্ষেপ নেয়ার নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।

পেজেশকিয়ানের কাছ থেকে এ মন্তব্য এসেছে এমন এক সময় যখন গত ১৮ জুন ইসলামাবাদে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। ওই সমঝোতার মাধ্যমে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা সামরিক সংঘাতের অবসান ঘটে এবং আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে উত্তেজনা কমানোর একটি কাঠামো নির্ধারণ করা হয়।

সমঝোতা স্মারকে হরমুজ প্রণালির সামুদ্রিক নিরাপত্তা, তেল রপ্তানি এবং ইরানের জব্দ করা সম্পদ ছাড়ের মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। তবে আরও বিস্তৃত ইস্যুতে ভবিষ্যৎ আলোচনা সমঝোতার প্রাথমিক ধারাগুলোর বাস্তবায়নের ওপর নির্ভর করবে।

ইরানের কর্মকর্তারা বারবার জোর দিয়ে বলেছেন, এই সমঝোতা পারস্পরিক অঙ্গীকারের ভিত্তিতে হয়েছে। তারা সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি নিজেদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়, তাহলে পুরো প্রক্রিয়ার ধারাবাহিকতা ব্যাহত হতে পারে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: