টাঙ্গাইলের সখীপুরে সন্তান রোড এক্সিডেন্ট আহত হয়েছে, এমন সংবাদ পেয়ে মা বেগম আক্তার ( ৮৫) স্ট্রোক করেন। সাথে সাথে চিকিৎসার জন্য সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল পাঠিয়ে দেওয়া হয়। সেখানে আট ঘন্টা চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান। মৃত বেগম উপজেলার মকরম চৌরাস্তার মৃত ওরম আলীর স্ত্রী।
সোমবার (২৯ জুন) সকালে ছেলে আজিজুল ( ৫৫) অটোরিকশা নিয়ে রাস্তায় বের হয়। সে সখীপুর থেকে কালিদাস যাওয়ার পথে প্রতিমা বংকী ব্রীজ পাড়ে একটি শিশু তার গাড়ীর নিচে পরে আহত হয়। জনতা সাথে সাথে গাড়ি আটক করে। এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পরে। এমন সংবাদ শুনে মা, স্ট্রোক করেন।
এ ব্যাপারে তার পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ছেলে আজিজুল হকে আহত হয়েছে সংবাদ শুনে মা জ্ঞান হারিয়ে ফেলেন। তাকে চিকিৎসার জন্য টাঙ্গাইল নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টায় মারা যায়। এমন সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।