নকআউটের আগে দারুণ সুখবর, স্বস্তিতে আর্জেন্টিনা শিবির

ক্রীড়া ডেস্ক

খেলা

নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা শিবির। চোট কাটিয়ে দলের অন্যতম ভরসার খেলোয়াড় পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন ক্রিস্তিয়ান

2026-06-30T11:02:18+00:00
2026-06-30T11:02:18+00:00
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১ জুলাই ২০২৬
খেলা
নকআউটের আগে দারুণ সুখবর, স্বস্তিতে আর্জেন্টিনা শিবির
ক্রীড়া ডেস্ক
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১১:০২ এএম 
সংগৃহীত ছবি
নকআউট পর্বের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা শিবির। চোট কাটিয়ে দলের অন্যতম ভরসার খেলোয়াড় পূর্ণাঙ্গ অনুশীলনে ফিরেছেন ক্রিস্তিয়ান রোমোরে। কেইপ ভার্ডের বিপক্ষে নকআউটের ম্যাচে খেলার জোর সম্ভাবনা রয়েছে তার। 

পাশাপাশি দলের সার্বিক ফিটনেস নিয়েও ইতিবাচক বার্তা দিয়েছে কোচিং স্টাফ। ফলে শেষ ষোলোর মহারণের আগে বাড়তি আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় আগামী শনিবার ভোরে বিশ্ব চ্যাম্পিয়নরা লড়বে এবারের আসরের চমক জাগানিয়া দলটির বিপক্ষে।

চ্যাম্পিয়নদের রক্ষণভাগের ভরসা রোমেরে চোট পান গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে। ৫৭তম মিনিটে হাঁটুর চোটের কারণে মাঠ ছাড়তে হয় তাকে।

২৮ বছর বয়সী এই সেন্টার ব্যাক শনিবার জর্ডানের বিপক্ষে ৩-১ গোলের জয়ের ম্যাচে খেলেননি, যেখানে অভিজ্ঞ নিকোলাস ওটামেন্ডি প্রথম একাদশে সুযোগ পান।

ওই ম্যাচের পর কোচ লিওনেল স্কালোনি বলেছিলেন, তিনি আত্মবিশ্বাসী যে নকআউট পর্বের জন্য রোমেরো সুস্থ হয়ে উঠবেন।

রোববার গোটা দল ছিল বিশ্রামে। সোমবার ক্যানসাস সিটিতে অনুশীলনে ফিরেছে তারা এবং রোমেরো দলের বাকিদের সঙ্গেই অনুশীলনে অংশ নিয়েছেন।

গ্রুপ পর্বের তিন ম্যাচই জিতে নকআউটে উঠেছে আর্জেন্টিনা।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: