ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু: প্রথম দিনেই আবেদনকারীদের উপচে পড়া ভিড়

অনলাইন ডেস্ক

রাজধানী

প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় আবেদন জমা দেওয়ার প্রথম দিনেই রাজধানীর যমুনা

2026-06-29T19:52:37+00:00
2026-06-29T19:52:37+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
রাজধানী
ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু: প্রথম দিনেই আবেদনকারীদের উপচে পড়া ভিড়
অনলাইন ডেস্ক
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৭:৫২ পিএম 
যমুনা ফিউচার পার্কে ভিসা আবেদনকারীদের দীর্ঘ লাইন। ছবি: সংগৃহীত
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য ভারতীয় ট্যুরিস্ট ভিসা পুনরায় চালু হওয়ায় আবেদন জমা দেওয়ার প্রথম দিনেই রাজধানীর যমুনা ফিউচার পার্কসহ দেশের বিভিন্ন ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক)-এ দেখা গেছে আবেদনকারীদের উপচে পড়া ভিড় ও দীর্ঘ লাইন।

সোমবার (২৯ জুন) সকাল থেকে ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্রে শত শত আবেদনকারী ভিসা আবেদন জমা দিতে ভিড় করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও অনেকের মধ্যে ছিল স্বস্তি ও উচ্ছ্বাস। দীর্ঘদিন পর ভারত ভ্রমণের সুযোগ ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন আবেদনকারীরা।

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শনকালে বাংলাদেশিদের জন্য পুনরায় ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দেন। ঘোষণার পর রোববার থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয় এবং সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত বাংলাদেশিদের জন্য নিয়মিত ভিসা ইস্যু কার্যক্রম স্থগিত করেছিল। এ সময় সীমিত পরিসরে কেবল মেডিকেল, ব্যবসা ও শিক্ষার্থী ভিসা দেওয়া হলেও ট্যুরিস্ট ভিসা সম্পূর্ণভাবে বন্ধ ছিল।

দীর্ঘ বিরতির পর নতুন করে ট্যুরিস্ট ভিসা চালুর মাধ্যমে সেই অচলাবস্থার অবসান হলো। প্রাথমিকভাবে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, সিলেট ও খুলনার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোতে এই সেবা চালু হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য কেন্দ্রেও ট্যুরিস্ট ভিসা আবেদন গ্রহণের কার্যক্রম সম্প্রসারণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: