নিখোঁজের চার দিন পর নরসিংদীতে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদী প্রতিনিধি

সারাদেশ

নিখোঁজের চার দিন পর নরসিংদীর রায়পুরায় সাত বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার

2026-06-29T18:12:43+00:00
2026-06-29T18:12:43+00:00
  সোমবার, ২৯ জুন ২০২৬,
১৫ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২৯ জুন ২০২৬
সারাদেশ
নিখোঁজের চার দিন পর নরসিংদীতে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৬:১২ পিএম 
প্রতীকী ছবি
নিখোঁজের চার দিন পর নরসিংদীর রায়পুরায় সাত বছরের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ জুন) সকালে উপজেলার পাড়াতলী ইউনিয়নের বালুয়াকান্দির চরের একটি ফাঁকা মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত তাসকিয়া আক্তার পাড়াতলী ইউনিয়নের মধ্যনগর গ্রামের মামুন মিয়ার মেয়ে।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, বৃহস্পতিবার বেলা ১১টা থেকে তাসকিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন স্বজনরা।

আজ সকালে স্থানীয়রা চরে অর্ধগলিত একটি লাশ দেখতে পান। খবর পেয়ে তাসকিয়ার স্বজনরা ঘটনাস্থলে গিয়ে তাকে শনাক্ত করেন। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন ওসি মজিবর রহমান।


  বিষয়:   নিখোঁজ  নরসিংদী  অর্ধগলিত মরদেহ  উদ্ধার 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: