খুলনায় ভাঙারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

খুলনা জেলা প্রতিনিধি

সারাদেশ

খুলনা সোনাডাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙারি ব্যবসায়ী আহত হয়েছেন। রবিবার (২৮ জুন) রাত সাড়ে ১০টার দিকে

2026-06-29T16:50:48+00:00
2026-06-29T16:50:48+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সারাদেশ
খুলনায় ভাঙারি ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি
খুলনা জেলা প্রতিনিধি
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৪:৫০ পিএম 
প্রতীকী ছবি
খুলনা সোনাডাঙ্গায় সন্ত্রাসীদের গুলিতে রফিকুল ইসলাম মানিক নামে এক ভাঙারি ব্যবসায়ী আহত হয়েছেন। রবিবার (২৮ জুন) রাত সাড়ে ১০টার  দিকে এ ঘটনা ঘটে।

কেএমপির সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম বলেন, গল্লামারী এলাকার আইডিয়াল নার্সিং হোমের সামনে সাদা রঙের একটি মাইক্রোবাসে করে আসা একদল যুবক হঠাৎ রফিকুল ইসলাম মানিককে লক্ষ্য করে গুলি ছোড়ে। গুলি তার পেটে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ অবস্থায় তিনি মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা আহত মানিককে দ্রুত উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

গুলির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে হামলার কারণ এবং হামলাকারীদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো রফিকুল ইসলাম আরো বলেন, এই এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে সনাক্তের চেষ্টা করা হচ্ছে।


  বিষয়:   খুলনায় ভাঙারি  ব্যবসায়ী  গুলি 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: