সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা: ১ জুলাই থেকে বাতিল হবে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট

অনলাইন ডেস্ক

জাতীয়

সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) নবায়ন নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের

2026-06-29T17:35:21+00:00
2026-06-29T17:35:21+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
জাতীয়
সৌদিতে প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনা: ১ জুলাই থেকে বাতিল হবে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট
অনলাইন ডেস্ক
সোমবার, ২৯ জুন, ২০২৬, ৫:৩৫ পিএম 
সংগৃহীত ছবি
সৌদি আরবে কর্মরত প্রবাসীদের ওয়ার্ক পারমিট (কাজের অনুমতি) নবায়ন নিয়ে জরুরি নির্দেশনা জারি করেছে দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়ের আওতাধীন ‘কিওয়া’ প্ল্যাটফর্ম। নির্দেশনা অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত নিয়োগকর্তারা কর্মীদের ওয়ার্ক পারমিট নবায়ন অথবা তাদের সেবা অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের সুযোগ পাবেন।

সৌদি গেজেট-এর বরাতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১ জুলাই থেকে যেসব কর্মীর ওয়ার্ক পারমিট তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ রয়েছে, তাদের নাম নিয়োগকর্তার প্রতিষ্ঠানের রেকর্ড থেকে স্বয়ংক্রিয়ভাবে অপসারণ করা হবে।

কিওয়া জানিয়েছে, কোনও কর্মীর ওয়ার্ক পারমিট নির্ধারিত সময়ের মধ্যে নবায়ন না করলে তাকে প্রতিষ্ঠানের কর্মী তালিকা থেকে বাদ দেওয়া হবে। তবে বৈধ ওয়ার্ক পারমিট ছাড়া কর্মীকে যে সময় পর্যন্ত কাজ করানো হয়েছে, সেই সময়ের সব বকেয়া ফি ও আর্থিক দায় নিয়োগকর্তাকেই বহন করতে হবে।

তবে এ ক্ষেত্রে একটি বিশেষ বিধানও রয়েছে। যদি কোনও কর্মীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হলেও তার ইকামার (বাসস্থান অনুমতি) মেয়াদ কমপক্ষে ১৮০ দিন অবশিষ্ট থাকে, তাহলে তাকে তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানের রেকর্ড থেকে অপসারণ করা হবে না। কিন্তু ইকামার অবশিষ্ট মেয়াদ ১৮০ দিনের কম হলে প্রশাসনিক জটিলতা ও জরিমানা এড়াতে নিয়োগকর্তাকে একযোগে ইকামা ও ওয়ার্ক পারমিট নবায়ন করতে হবে।

কিওয়া আরও জানিয়েছে, তিন মাসের বেশি সময় ধরে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট নিয়ে কর্মরত প্রবাসীদের নাম স্বয়ংক্রিয়ভাবে বাতিল করা হবে। তাই বকেয়া ওয়ার্ক পারমিট ফি দ্রুত পরিশোধ করে পারমিট নবায়ন অথবা কর্মীদের অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরের মাধ্যমে আইনগত ব্যবস্থা ও অতিরিক্ত জরিমানা এড়াতে নিয়োগকর্তাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে প্ল্যাটফর্মটি।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: