হবিগঞ্জে ডাঃ কাসমিরার ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন

এম এ রাজা, হবিগঞ্জ

সারাদেশ

হবিগঞ্জ শহরের ‘ল্যাব এইড হাসপাতালে’ ডাঃ উম্মে কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে।সিজারিয়ান অপারেশনের পর

2026-06-29T13:58:04+00:00
2026-06-29T13:58:04+00:00
  মঙ্গলবার, ৩০ জুন ২০২৬,
১৬ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
সারাদেশ
প্রশাসনের হস্তক্ষেপ দাবি
হবিগঞ্জে ডাঃ কাসমিরার ভুল চিকিৎসায় গৃহবধূর জীবন সংকটাপন্ন
এম এ রাজা, হবিগঞ্জ
সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:৫৮ পিএম 
সংগৃহীত ছবি
হবিগঞ্জ শহরের ‘ল্যাব এইড হাসপাতালে’ ডাঃ উম্মে কাসমিরা জাহানের বিরুদ্ধে ভুল চিকিৎসা ও চরম অবহেলার গুরুতর অভিযোগ উঠেছে। 

সিজারিয়ান অপারেশনের পর ক্ষতস্থানে ইনফেকশন ও পুঁজ জমে জেনি আক্তার (২২) নামে এক গৃহবধূর শারীরিক অবস্থা এখন আশঙ্কাজনক। ভুক্তভোগী জেনি লাখাই উপজেলার চিকনপুর এলাকার জিসান মিয়ার স্ত্রী।

জেনি আক্তারের বাবা আইকুল মিয়া জানান, গত ১৬ জুন প্রসব বেদনা উঠলে জেনি আক্তারকে হবিগঞ্জ শহরের ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গাইনি চিকিৎসক ডা. উম্মে কাসমিরা জাহান তার সিজারিয়ান অপারেশন সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯ জুন তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। তবে বাড়ি ফেরার পর থেকেই সিজারের স্থানে তীব্র ক্ষত সৃষ্টি হয়ে পুঁজ জমতে শুরু করে এবং রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

রোগীর অবস্থা বেগতিক দেখে স্বজনরা তাকে পুনরায় ডা. কাসমিরা জাহানের কাছে নিয়ে আসেন। স্বজনদের অভিযোগ, প্রতিবারই ৮০০ টাকা করে ভিজিট নিয়েও ডা. কাসমিরা কেবল ওপর ওপর ড্রেসিং করে রোগীকে বিদায় করে দেন, কোনো স্থায়ী সুচিকিৎসার ব্যবস্থা নেননি।

সর্বশেষ আজ ২৮ জুন জেনি আক্তারকে অত্যন্ত যন্ত্রণাদায়ক ও মুমূর্ষু অবস্থায় আবারও ওই চিকিৎসকের চেম্বারে নিয়ে আসা হয়। 

অভিযোগ রয়েছে, এবারও ডা. কাসমিরা জাহান পূর্বের ন্যায় ৮০০ টাকা ভিজিট দাবি করেন এবং ভিজিট না দিলে রোগী দেখতে অস্বীকৃতি জানান। পরবর্তীতে বাধ্য হয়ে স্বজনরা টাকা পরিশোধ করলে তিনি ক্ষতস্থান পরিষ্কার করে তিনদিন পর আসার নির্দেশ দেন। চিকিৎসকের এমন অমানবিক আচরণে ক্ষুব্ধ রোগীর পরিবার।

ভুক্তভোগীর স্বজনদের দাবি, অপারেশনের সময় ব্যাকটেরিয়াযুক্ত ও অস্বাস্থ্যকর যন্ত্রপাতি ব্যবহার করার কারণেই জেনি আক্তারের ক্ষতস্থানে এই ভয়াবহ ইনফেকশন হয়েছে। চিকিৎসকের চরম গাফিলতি ও অপচিকিৎসার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে তারা প্রশাসনের কঠোর হস্তক্ষেপ ও সুষ্ঠু বিচার দাবি করেছেন।

এদিকে অভিযোগের বিষয়ে ডা. উম্মে কাসমিরা জাহানের বক্তব্য জানতে তার চেম্বারে যোগাযোগ করা হলে তার সহকারী জানান, ম্যাডাম কোনো পুরুষের সাথে কথা বলেন না, তাই দেখা করতে নিষেধ করেছেন।

ফলে এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট চিকিৎসকের কোনো মন্তব্য পাওয়া যায়নি। বর্তমান ভুক্তভোগী গৃহবধূর শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাওয়ায় চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে তার পরিবার।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: