এটা জঘন্য বিশ্বকাপ, চরম অবিচার—ফিফাকে ধুয়ে দিলেন ইরানের অধিনায়ক

ক্রীড়া ডেস্ক

খেলা

মিসরের বিপক্ষে ম্যাচ শেষে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন ইরান জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেহদি তারেমি। তিনি বিশ্বকাপের আয়োজন, ব্যবস্থাপনা

2026-06-27T19:59:04+00:00
2026-06-27T19:59:04+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
খেলা
এটা জঘন্য বিশ্বকাপ, চরম অবিচার—ফিফাকে ধুয়ে দিলেন ইরানের অধিনায়ক
ক্রীড়া ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৭:৫৯ পিএম 
সংগৃহীত ছবি
মিসরের বিপক্ষে ম্যাচ শেষে তীব্র ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন ইরান জাতীয় ফুটবল দলের অধিনায়ক মেহদি তারেমি। তিনি বিশ্বকাপের আয়োজন, ব্যবস্থাপনা এবং ভ্রমণ–লজিস্টিক জটিলতার জন্য সরাসরি ফিফা ও আয়োজক কর্তৃপক্ষকে দায়ী করেন। তার অভিযোগ, পুরো টুর্নামেন্ট জুড়েই ইরান দলকে “অন্যায় ও অবিচারপূর্ণ” পরিস্থিতির মধ্যে খেলতে বাধ্য করা হয়েছে।

তারেমির মতে, রাজনৈতিক উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির কারণে ইরান দল শুরু থেকেই বাড়তি সমস্যার মুখে পড়ে। তাদের প্রাথমিক প্রস্তুতি ক্যাম্প যুক্তরাষ্ট্রে হওয়ার কথা থাকলেও পরে তা পরিবর্তন করে মেক্সিকোতে নেওয়া হয়। এরপর ম্যাচের আগে ও পরে যাতায়াতের সূচি একাধিকবার পরিবর্তন করা হয়—কখনো দিনে গিয়ে দিনে ফেরা, আবার কখনো ম্যাচের আগের দিন যুক্তরাষ্ট্রে পৌঁছানোর নির্দেশ—যা দলের স্বাভাবিক প্রস্তুতিকে ব্যাহত করেছে।

তিনি আরও অভিযোগ করেন, ভিসা জটিলতার কারণে দলের গুরুত্বপূর্ণ লজিস্টিক স্টাফরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি। ফলে টুর্নামেন্ট চলাকালীন প্রয়োজনীয় সহায়তা থেকে দল বঞ্চিত হয়েছে।

মিসরের বিপক্ষে ম্যাচে ইরান জয়ের খুব কাছাকাছি ছিল। শেষ মুহূর্তে করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। এই ঘটনার পরই ক্ষোভে ফেটে পড়েন অধিনায়ক তারেমি।

তিনি বলেন, এটি “জঘন্য বিশ্বকাপ” এবং ফিফা শুরু থেকেই প্রয়োজনীয় সমস্যাগুলোর সমাধান করতে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, “এটি চরম অবিচার।” তিনি আরও দাবি করেন, একজন পেশাদার দলের জন্য এ ধরনের পরিস্থিতি গ্রহণযোগ্য নয় এবং বারবার অভিযোগ করেও কোনো সমাধান পাওয়া যায়নি।

ইনফান্তিনোর ড্রেসিংরুম সফরের প্রসঙ্গ টেনে তারেমি বলেন, প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে পরিস্থিতির উন্নতি হয়নি। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, কেন তাদের বারবার মেক্সিকোর তিহুয়ানা থেকে যাতায়াত করতে হচ্ছে, যেখানে দীর্ঘ ভ্রমণ দলের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

গ্রুপ পর্ব শেষে ইরান তৃতীয় স্থানে রয়েছে। নকআউট পর্বে যেতে হলে এখন তাদের সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর তালিকায় জায়গা করে নিতে হবে এবং অন্যান্য গ্রুপের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: