নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক

খেলা

দাপুটে পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বেলজিয়াম। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে একের

2026-06-27T11:42:06+00:00
2026-06-27T11:42:06+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
খেলা
নিউজিল্যান্ডকে উড়িয়ে গ্রুপসেরা বেলজিয়াম
ক্রীড়া ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ১১:৪২ এএম 
সংগৃহীত ছবি
দাপুটে পারফরম্যান্সে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে বেলজিয়াম। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে একের পর এক আক্রমণে প্রতিপক্ষকে চাপে রাখে ইউরোপের দলটি। দুর্দান্ত আক্রমণভাগ ও দৃঢ় রক্ষণে ভর করে সহজ জয় তুলে নেওয়া বেলজিয়াম আত্মবিশ্বাসের সঙ্গে টুর্নামেন্টের পরবর্তী ধাপে পা রাখল। অন্যদিকে এই হারে বিশ্বকাপ অভিযান শেষ হলো নিউজিল্যান্ডের।

ভ‍্যানকুভারে বাংলাদেশ সময় শনিবার (২৭ জুন) ‘জি’ গ্রুপের একপেশে ম‍্যাচে ৫-১ গোলে জিতেছে বেলজিয়াম।

বেলজিয়ামের হয়ে জোড়া গোল করেছেন লেয়ান্ড্রো ট্রসার্ড। একটি করে গোল করেছেন কেভিন ডে ব্রুইনে, রোমেলু লুকাকু ও আলেক্সিস সালমাইকের্স।

আক্রমণাত্মক ফুটবলে শুরু থেকেই নিউজিল‍্যান্ডকে চেপে ধরে বেলজিয়াম। দ্বাদশ মিনিটে এগিয়েও যেতে পারত তারা। কিন্তু ট্রসার্ডের শট ব‍্যর্থ হয় ক্রসবারে লেগে। পরের মিনিটে আরেকটি সুযোগ কাজে লাগাতে পারেননি ডে ব্রুইনে।

২০তম মিনিটে হ‍্যান্ডবলের জন‍্য বেলজিয়ামকে পেনাল্টি দেন রেফারি। ভিএআরের পরামর্শে মনিটরে হ‍্যান্ডবলের রিপ্লে দেখে সিদ্ধান্ত পাল্টান তিনি।

গোলের জন‍্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বেলজিয়ামের। শুরু থেকে নিউ জিল‍্যান্ডের রক্ষণে ভীতি ছড়ানো ট্রসার্ডই ২৮তম মিনিটে খুঁজে নেন জাল। এতে অবশ‍্য নিউ জিল‍্যান্ডের রক্ষণের দায় কম নয়। কর্নার ক্লিয়ার করতে পারেনি তারা। বরং তাদের একজনের পায়ে লেগে গোলমুখে বল পেয়ে যান ট্রসার্ড। বাকিটা অনায়াসে সারেন আর্সেনাল ফরোয়ার্ড।

৪২তম মিনিটে ট্রসার্ডের কাছ থেকে বল পেয়ে ক্রসবারের উপর দিয়ে শট নেন ডে ব্রুইনে। পরের মিনিটে শার্লে ডে কেটলারের শট ঠেকান কিউই গোলরক্ষক। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান বাড়ান ট্রসার্ড। ৫০তম মিনিটে তার প্রথম শট ঠেকিয়ে দেন নিউ জিল‍্যান্ড গোলরক্ষক কিন্তু ফিরতি শট ঠেকাতে পারেননি তিনি।

পাঁচ মিনিট পর লক্ষ‍্যে প্রথম শট রাখতে পারে নিউ জিল‍্যান্ড। এনজো শিফোকে (১৭) ছাড়িয়ে বেলজিয়ামের হয়ে বিশ্বকাপে সর্বোচ্চ ম‍্যাচ খেলার রেকর্ড গড়া থিবো কোর্তোয়া (১৮) কমতে দেননি ব‍্যবধান।

৬৬তম মিনিটে স্কোরলাইন ৩-০ করে ফেলেন ডে ব্রুইনে। আলগা বল পেয়ে ডি বক্সের বাইরে থেকে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন তিনি।৮৪তম মিনিটে এলিজা জাস্টের গোলে ব‍্যবধান কমায় নিউ জিল‍্যান্ড। দুই মিনিট পরেই কর্নার থেকে গতিময় হেডে জাল খুঁজে নেন লুকাকু।

যোগ করা সময়ে ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে ব‍্যবধান আরও বাড়ান সালমাইকের্স। ছন্দে ফেরার আনন্দ নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম। বিশ্বকাপে ফেরার ম‍্যাচে ১ পয়েন্ট নিয়ে তলানিতে থেকে দেশে ফিরছে নিউজিল‍্যান্ড।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: