সময় চাহিয়া লজ্জা দিবেন না—সংসদে সময় বাড়ানোর অনুরোধে স্পিকার

অনলাইন ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদে বাজেট আলোচনায় নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আলোচনায় বাড়তি সময় চেয়ে

2026-06-27T18:35:33+00:00
2026-06-27T18:42:47+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
জাতীয়
সময় চাহিয়া লজ্জা দিবেন না—সংসদে সময় বাড়ানোর অনুরোধে স্পিকার
অনলাইন ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৬:৩৫ পিএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৬:৪২ পিএম
সংগৃহীত ছবি
জাতীয় সংসদে বাজেট আলোচনায় নির্ধারিত সময়ের মধ্যে বক্তব্য শেষ করার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আলোচনায় বাড়তি সময় চেয়ে কয়েকজন সংসদ সদস্য অনুরোধ জানালেও তিনি তাতে সাড়া দেননি। এ সময় সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

শনিবার (২৭ জুন) সংসদে বাজেট আলোচনার শুরুতে স্পিকার বলেন, বাজেট নিয়ে আলোচনার জন্য হাতে সময় খুব কম। আজ ও আগামীকাল—এই দুই দিন বাজেট আলোচনা চলবে। এরপর সংসদের অন্যান্য কার্যক্রম পরিচালিত হবে। তাই সরকারি ও বিরোধী দলের হুইপরা যে সময় নির্ধারণ করেছেন, সেই সময়ের মধ্যেই বক্তব্য শেষ করতে হবে।

সংসদ সদস্যদের উদ্দেশে তিনি আরও বলেন, ‘আজকে যে সময়টি আপনাদের সরকারি দল এবং বিরোধী দলের হুইপ নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়টিই আমি জানিয়ে দেব। এরপর আর সময় বাড়ানো হবে না।’

তিনি বলেন, ‘আপনারা ঘড়ির দিকে তাকিয়ে বক্তব্য রাখবেন এবং এমনভাবে বক্তব্য শেষ করবেন, যাতে অসমাপ্তভাবে বসে যেতে না হয়।’

সময় বাড়ানোর অনুরোধ না করতে সতর্ক করে স্পিকার বলেন, ‘বাজেট অধিবেশনের সফল সমাপ্তির জন্য আমাদের বাধ্য হয়ে সময় মেনে চলতে হচ্ছে। তাই অনুরোধ করে বিব্রত করবেন না। নির্ধারিত সময়ের মধ্যেই বক্তব্য শেষ করবেন।’

এর আগে অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর নিয়ে ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা হয়। ওই আলোচনাতেও স্পিকার সময় বেঁধে দেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বক্তব্য দিতে চাইলে তিনি বলেন, পাঁচ মিনিটের মধ্যে বক্তব্য শেষ করতে হবে।

স্পিকার বলেন, ‘পাঁচ মিনিট করে যদি সবাই বক্তব্য শেষ করেন, তাহলে আমরা দ্রুত বাজেট আলোচনায় ফিরতে পারব।’

ধন্যবাদ প্রস্তাব পাসের পর বাজেট আলোচনা শুরু হয়। প্রথম বক্তা ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমানকে ছয় মিনিট সময় দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে স্পিকার তাকে থামিয়ে দেন।

এরপর গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনকে ১০ মিনিট সময় দেওয়া হয়। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি অতিরিক্ত দুই মিনিট সময় চাইলে স্পিকার বলেন, ‘সময় নেই।’ বারবার অনুরোধের জবাবে তিনি আবারও বলেন, ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না।’

পরে শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শফিকুর রহমান কিরণ ও চট্টগ্রামের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকেও নির্ধারিত সময় মেনে বক্তব্য শেষ করার নির্দেশ দেন স্পিকার। সময়ের প্রসঙ্গ তুললে স্পিকার আবারও বলেন, ‘সময় আপনাদের হুইপরা নির্ধারণ করেন, আমি দিই না। সাত মিনিটে শেষ করুন, প্লিজ।’


  বিষয়:   জাতীয় সংসদ  বাজেট আলোচনা  স্পিকার  হাফিজ উদ্দিন আহমদ 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: