হালান্ডদের বিপক্ষে দেম্বেলের হ্যাটট্রিক, দাপুটে জয়ে ফ্রান্স

ক্রীড়া ডেস্ক

খেলা

গ্রুপ পর্বের শেষ ম্যাচেও থামল না ফ্রান্সের জয়যাত্রা। নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। আর

2026-06-27T03:50:56+00:00
2026-06-27T03:54:14+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
খেলা
হালান্ডদের বিপক্ষে দেম্বেলের হ্যাটট্রিক, দাপুটে জয়ে ফ্রান্স
ক্রীড়া ডেস্ক
শনিবার, ২৭ জুন, ২০২৬, ৩:৫০ এএম  আপডেট: ২৭.০৬.২০২৬ ৩:৫৪ এএম
সংগৃহীত ছবি
গ্রুপ পর্বের শেষ ম্যাচেও থামল না ফ্রান্সের জয়যাত্রা। নরওয়েকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দাপটের সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ফ্রান্স। আর এই জয়ের কেন্দ্রে ছিলেন উসমান দেম্বেলে, মাত্র ৩২ মিনিটেই হ্যাটট্রিক করে ম্যাচটিকে একাই নিজের করে নেন তিনি। একটি গোলে সহায়তা করেন কিলিয়ান এমবাপ্পে। শেষদিকে দেজিরে দুয়ে চতুর্থ গোলটি করেন। নরওয়ের হয়ে একমাত্র গোলটি করেন থেলোনিয়াস আসগার্ড।

তবে এ ম্যাচে বহুল প্রতীক্ষিত এমবাপ্পে-হালান্ড দ্বৈরথ অবশ্য দেখা যায়নি। নরওয়ের কোচ স্টালে সোলবাকেন গুরুত্বপূর্ণ নকআউট পর্বের কথা মাথায় রেখে একাধিক নিয়মিত খেলোয়াড়কে বিশ্রাম দেন। ফলে আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আলেকজান্ডার শরলথ এবং প্রথম পছন্দের গোলরক্ষক ওর্জান হাস্কজোল্ড নিল্যান্ড—কেউই মাঠে নামেননি।  

খেলা শুরুর এক মিনিট পার হবার আগেই এমবাপ্পের শক্তিশালী শট ক্রসবারে লেগে ফিরে আসে। এরপরও ফ্রান্স আক্রমণের ধার অব্যাহত রাখে। প্রথম গোলটি আসে দেম্বেলের পা থেকে ৭ মিনিটে। বক্সের প্রান্ত থেকে তার বাঁ পায়ের দুর্দান্ত শটে এগিয়ে যায় ফ্রান্স।   

এরপর মাইকেল ওলিসে ও এমবাপ্পেও গোলের সুযোগ তৈরি করলেও নরওয়ের গোলরক্ষক সেলভিক দারুণ সেভ করেন। তবে ফ্রান্সের চাপ থামানো যায়নি। এমবাপ্পের বাড়ানো বল থেকে ২০ মিনিটে দেম্বেলে দ্বিতীয় গোলটি করে ব্যবধান বাড়ান। 

এর এক মিনিট পরেই ২১ মিনিটে আসগার্ড গোল করে নরওয়েকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন। কিন্তু তাদের আনন্দ স্থায়ী হয়নি। ম্যাচের ৩২ মিনিটে প্রথম গোলের মতোই আরেকটি দারুণ শটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন দেম্বেলে এবং ফ্রান্সকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।  

দ্বিতীয়ার্ধে মাইক মিয়াঁন প্রথমার্ধের ভুল শুধরে নিয়ে ইয়ুর্গেন স্ত্রান্ড লার্সেনের নেওয়া পেনাল্টি রুখে দেন। তবে এ ম্যাচে এমবাপ্পে একাধিক সুযোগ তৈরি করলেও গোলের দেখা পাননি। অন্যদিকে, দেম্বেলে ঘণ্টাখানেক খেলার পর মাঠ ছাড়েন, তার পরিবর্তে মাঠে নামেন রায়ান শেরকি।  

ম্যাচে হালান্ডকে মাঠে নামানোর কোনো ঝুঁকিই নেননি নরওয়ের কোচ। তার মূল লক্ষ্য নকআউট পর্বের জন্য তারকা খেলোয়াড়দের সুস্থ রাখা। নকআউটে আইভরি কোস্টের মুখোমুখি হবে নরওয়ে। 

ম্যাচের যোগ করা সময়ে দেজিরে দুয়ে ফ্রান্সের চতুর্থ গোলটি করেন ৯৩ মিনিটে। এতে ৪-১ গোলের বড় জয় নিয়ে গ্রুপসেরা হয়েই মাঠ ছাড়ে ফ্রান্স।

  বিষয়:   দেম্বেলের হ্যাটট্রিক  নরওয়েকে উড়িয়ে  গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: