দেশজুড়ে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের শঙ্কা

অনলাইন ডেস্ক

আবহাওয়া

দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী

2026-06-26T18:34:19+00:00
2026-06-26T18:34:19+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
আবহাওয়া
দেশজুড়ে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের শঙ্কা
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ৬:৩৪ পিএম 
দেশজুড়ে টানা ৫ দিন বজ্রসহ ভারী বর্ষণের শঙ্কা
দেশের বিভিন্ন অঞ্চলে টানা পাঁচ দিন বজ্রসহ ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২৬ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় দেশের বিভিন্ন বিভাগে আগামী পাঁচ দিন টানা ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে আগামী তিন দিন এবং পরবর্তী দুই দিন রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এ সময় দেশের সব বিভাগেই কমবেশি বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

এ ছাড়া রাজশাহী ও নীলফামারী জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রোববার ও সোমবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। মঙ্গলবার দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতে সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

বর্ধিত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।


Loading...
Loading...

আবহাওয়া- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: