ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি এই দুর্যোগ মোকাবিলায় ভেনেজুয়েলার জনগণ ও সরকারের প্রতি বাংলাদেশের সংহতি ও সহমর্মিতার কথাও তুলে ধরেন তিনি।
শুক্রবার (২৬ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এ বিষয়টি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর ওই পোস্টে বাংলাদেশের জনগণের পক্ষে ভেনেজুয়েলার প্রতি গভীর সমবেদনা জানানো হয়। বার্তায় ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন, সেই শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। একই সঙ্গে, এই ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে আহত ও চিকিৎসাধীন প্রতিটি মানুষের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়।
সেখানে আরও জানানো হয়, এই চরম সংকট ও কঠিন সময়ে ভেনেজুয়েলার সরকার এবং সাধারণ জনগণের পাশে থাকার এবং গভীর সংহতি প্রকাশের প্রত্যয় ব্যক্ত করেছে বাংলাদেশ।
দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও উপদ্রুত মানুষের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এই অপূরণীয় ক্ষতি ও বিপর্যয় কাটিয়ে উঠতে ভেনেজুয়েলা সরকার ও সেদেশের জনগণের মানসিক শক্তি, সহনশীলতা ও দ্রুত ক্ষত নিরাময়ের আন্তরিক প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।