বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা বড় পতন

বাণিজ্য

বিশ্ববাজারে টানা কয়েক দিনের বড় দরপতনে চাপে পড়েছে স্বর্ণের বাজার। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিনিয়োগকারী

2026-06-26T12:50:34+00:00
2026-06-26T12:50:34+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
বাণিজ্য
বিশ্ববাজারে স্বর্ণের দামে টানা বড় পতন
শুক্রবার, ২৬ জুন, ২০২৬, ১২:৫০ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে টানা কয়েক দিনের বড় দরপতনে চাপে পড়েছে স্বর্ণের বাজার। আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি, ডলারের শক্তিশালী অবস্থান এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর নীতিগত সিদ্ধান্তের প্রভাবে মূল্যবান এই ধাতুর দামে এমন পতন ঘটেছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ফেডারেল রিজার্ভ আরও দ্রুত সুদের হার বাড়াতে পারে—এমন প্রত্যাশার কারণে আন্তর্জাতিক বাজারে সোনার দাম টানা চতুর্থ সপ্তাহের মতো কমলো।

শুক্রবার (২৬ জুন) স্পট গোল্ডের দাম ০ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ২ দশমিক ৭৭ ডলারে নেমে আসে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন সোনার দাম ০ দশমিক ৭ শতাংশ কমে দাঁড়ায় প্রতি আউন্স ৪ হাজার ১৭ দশমিক ৩০ ডলারে।

সপ্তাহজুড়ে সোনার দাম প্রায় ৩ দশমিক ৮ শতাংশ কমেছে। বুধবার ২০২৫ সালের নভেম্বরের পর প্রথমবারের মতো সোনার দাম ৪ হাজার ডলারের নিচে নেমে যায়।

বাজার বিশ্লেষকদের মতে, ফেডের কঠোর মুদ্রানীতির সম্ভাবনা মার্কিন ডলারকে আরও শক্তিশালী করেছে। ফলে অন্যান্য মুদ্রার বিনিয়োগকারীদের জন্য স্বর্ণ কেনা ব্যয়বহুল হয়ে পড়েছে, যা দাম কমার অন্যতম কারণ।

বিনিয়োগ প্রতিষ্ঠান ওএএনডিএ-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, ফেডের কঠোর অবস্থানকে ঘিরে বাজারে দ্রুত মূল্য সমন্বয়ের ফলে মার্কিন ডলারে শক্তিশালী ঊর্ধ্বমুখী প্রবণতা তৈরি হয়েছে, যা সোনার দামে বড় ধরনের চাপ সৃষ্টি করেছে।

তিনি আরও বলেন, জানুয়ারির শেষ দিকে সর্বোচ্চ রেকর্ডে পৌঁছানোর পর থেকে সোনার যে দীর্ঘমেয়াদি সংশোধন শুরু হয়েছে, তা ভবিষ্যতে প্রতি আউন্স ৩ হাজার ৪০০ ডলার পর্যন্ত নেমে যেতে পারে।

চলতি বছরের ২৯ জানুয়ারি সোনার দাম সর্বোচ্চ ৫ হাজার ৫৯৪ দশমিক ৮২ ডলারে উঠেছিল। এরপর থেকে দাম প্রায় ২৯ শতাংশ কমেছে। সূত্র: রয়টার্স


  বিষয়:   বিশ্ববাজার  স্বর্ণ 


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: