অনুষ্ঠিত হলো ১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট সামিট

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

দেশের অটোমোটিভ প্রকৌশল খাতের উন্নয়ন ও শিক্ষার্থী-শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে ১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬।

2026-06-25T17:29:49+00:00
2026-06-25T17:30:32+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
জাতীয়
অটোমোটিভ উদ্ভাবনে নতুন দিগন্ত
অনুষ্ঠিত হলো ১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট সামিট
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:২৯ পিএম  আপডেট: ২৫.০৬.২০২৬ ৫:৩০ পিএম
সংগৃহীত ছবি
দেশের অটোমোটিভ প্রকৌশল খাতের উন্নয়ন ও শিক্ষার্থী-শিল্পখাতের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে ১ম বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট অ্যান্ড অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং সামিট ২০২৬। বৃহস্পতিবার (২৫ জুন) মিরপুর সেনানিবাসে অবস্থিত মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

এটি এমআইএসটির শিক্ষার্থীদের গঠিত স্টুডেন্ট ফর্মুলা দল ‘এমআইএসটি ব্লিটজ’ এবং ‘বাংলাদেশ ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটি’র যৌথ উদ্যোগে আয়োজিত দেশের প্রথম জাতীয় পর্যায়ের ফর্মুলা স্টুডেন্ট ও অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং বিষয়ক সম্মেলন।

অনুষ্ঠানে শিক্ষার্থী, প্রকৌশলী, গবেষক, অটোমোবাইল শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও নীতিনির্ধারকরা একত্রিত হন। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের অটোমোবাইল কমিউনিটির মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সংযোগ আরও দৃঢ় করবে। পাশাপাশি দেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাতের বিকাশ ত্বরান্বিত করা এবং একাডেমিয়া ও শিল্পখাতের মধ্যে টেকসই সহযোগিতার সম্পর্ক গড়ে তোলাই ছিল সামিটের মূল লক্ষ্য। এ আয়োজনে প্রায় আড়াই হাজারের বেশি অতিথি ও দর্শনার্থী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান, বিএসপি, এসইউপি, এনডিসি, পিএসসি, প্রিন্সিপাল স্টাফ অফিসার, সশস্ত্র বাহিনী বিভাগ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান, এসজিপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট, এমআইএসটি। আয়োজক কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ শরীফুল ইসলাম, পিএসসি, বিভাগীয় প্রধান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ, এমআইএসটি।

সামিটে অটোমোটিভ ও ফর্মুলা স্টুডেন্ট ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিশেষজ্ঞদের পরিচালনায় একাধিক টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হয়। পাশাপাশি দেশের অটোমোটিভ ও ওরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারার (OEM) খাতের উন্নয়ন নিয়ে ফর্মুলা স্টুডেন্ট কমিউনিটির সদস্য, শিল্পখাতের পেশাজীবী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অংশগ্রহণে আলোচনা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয় ‘ফর্মুলা ফিউচার বিজনেস কেস কম্পিটিশন’, ‘আইসি ইঞ্জিন মাস্টারক্লাস অ্যান্ড কুইজ’, ‘ফর্মুলা স্টুডেন্ট কনসেপ্ট কার চ্যালেঞ্জ’, ‘ক্যাড ডিজাইন প্রতিযোগিতা’ এবং ‘পোস্টার প্রেজেন্টেশন’।

এ ছাড়া দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হিসেবে ছিল কার শো, গো-কার্ট রেসিং এবং সিমুলেটর রেসিং। এর মধ্যে ‘কার শো’ ছিল অন্যতম আকর্ষণ, যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তৈরি ফর্মুলা স্টুডেন্ট রেসিং কারের পাশাপাশি স্বনামধন্য ব্র্যান্ড ও সংগ্রাহকদের হাই-পারফরম্যান্স গাড়ি প্রদর্শিত হয়।

মূল আয়োজনের আগে ‘ট্র্যাকটক ২০২৬’ শীর্ষক একটি অনলাইন ওয়েবিনার অনুষ্ঠিত হয়। এতে ফর্মুলা স্টুডেন্ট, ফর্মুলা ওয়ান এবং হাই-পারফরম্যান্স যানবাহন উন্নয়নে অভিজ্ঞ দেশি-বিদেশি অটোমোবাইল শিল্পসংশ্লিষ্ট বিশেষজ্ঞরা অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে তাঁদের অভিজ্ঞতা ও জ্ঞান বিনিময় করেন।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এমআইএসটি প্রাঙ্গণে অনুষ্ঠিত এই সামিট বাংলাদেশের অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং খাত এবং ফর্মুলা স্টুডেন্ট প্রতিযোগিতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: