মহররম উপলক্ষে আইভীর বাসভবনে দোয়া ও নেওয়াজ বিতরণ

অনলাইন ডেস্ক

রাজনীতি

পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বাসভবনে দোয়া মাহফিল, ধর্মীয় বয়ান এবং নেওয়াজ (শিরনি)

2026-06-24T20:37:09+00:00
2026-06-24T20:37:09+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
রাজনীতি
মহররম উপলক্ষে আইভীর বাসভবনে দোয়া ও নেওয়াজ বিতরণ
অনলাইন ডেস্ক
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৩৭ পিএম 
নেওয়াজ বিতরণ করছেন সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। ছবি: সংগৃহীত
পবিত্র মহররম উপলক্ষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর বাসভবনে দোয়া মাহফিল, ধর্মীয় বয়ান এবং নেওয়াজ (শিরনি) বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর দেওভোগ এলাকায় তার পারিবারিক বাসভবনে এ আয়োজন করা হয়।

পরিবারের দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্যের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। উপস্থিত ছিলেন সাংস্কৃতিক কর্মী, তরিকতপন্থি অনুসারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ধর্মপ্রাণ মানুষ।

সন্ধ্যার পর বাসভবন প্রাঙ্গণে অবস্থিত খানকা শরিফে মুসলিম উম্মাহর শান্তি, দেশের উন্নয়ন ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্যে নেওয়াজ বিতরণ করা হয়।

অনুষ্ঠান ঘিরে শিশু-কিশোরদের মহররমের ঐতিহ্যবাহী রণ-বাজনা পরিবেশন করতে দেখা যায়। একই সঙ্গে তাজিয়া প্রস্তুতির কার্যক্রমও চলতে থাকে, যা উপস্থিতদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে গণতান্ত্রিক আইনজীবী সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট আব্দুস সালাম, জেলা খেলাঘরের সভাপতি ইসলাম জহির, সাংস্কৃতিক সংগঠক জিয়াউল ইসলাম কাজল ও সাংস্কৃতিক কর্মী ফারুক মহসিনসহ বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তবে অনুষ্ঠানে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো নেতাকর্মীকে দেখা যায়নি। সংশ্লিষ্টদের মতে, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি তৎপরতার কারণে রাজনৈতিক ব্যক্তিদের উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল।

এদিকে রাতের দিকে মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বে একটি মিছিল আইভীর বাসভবনের সামনের সড়ক অতিক্রম করলে নিরাপত্তার স্বার্থে সাময়িকভাবে বাসভবনের প্রধান ফটক বন্ধ রাখা হয়।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: