বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বিশ্বকাপে বাঁচে — ফুটবলপ্রেমে মুগ্ধ ফিফা

ক্রীড়া ডেস্ক

খেলা

ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ ও উন্মাদনার প্রশংসা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক

2026-06-24T20:29:15+00:00
2026-06-24T20:30:26+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
খেলা
বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বিশ্বকাপে বাঁচে — ফুটবলপ্রেমে মুগ্ধ ফিফা
ক্রীড়া ডেস্ক
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:২৯ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৮:৩০ পিএম
সংগৃহীত ছবি
ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের মানুষের আবেগ ও উন্মাদনার প্রশংসা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সংস্থাটি লিখেছে, ‘Bangladesh doesn’t watch the World Cup, Bangladesh lives the World Cup.’ (বাংলাদেশ বিশ্বকাপ দেখে না, বাংলাদেশ বিশ্বকাপে বাঁচে।)

ফিফার প্রকাশিত পোস্টে কয়েকটি আকর্ষণীয় ছবির মাধ্যমে বিশ্বকাপ ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেম ও উৎসবমুখর পরিবেশ তুলে ধরা হয়েছে। প্রিয় দলের পতাকায় সজ্জিত বাড়িঘর, রঙিন আলপনা, বড় পর্দায় খেলা দেখার আয়োজন এবং সমর্থকদের উচ্ছ্বাস ফুটে উঠেছে ছবিগুলোতে।

বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন ফুটবলের এক বিশাল উৎসবের নগরীতে পরিণত হয়। দেশের বিভিন্ন অঞ্চলে দেখা যায় কয়েকশ ফুট লম্বা পতাকা, প্রিয় দলের রঙে সাজানো সড়ক ও মহল্লা, আর রাতভর খেলা দেখার আয়োজন। বিশেষ করে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উন্মাদনা বিশ্বজুড়েই আলোচিত। পাশাপাশি পর্তুগাল, জার্মানি, স্পেন এবং ফ্রান্সের সমর্থক সংখ্যাও দিন দিন বাড়ছে।

যদিও বাংলাদেশ এখনো ফুটবল বিশ্বকাপে অংশ নিতে পারেনি, তবুও এ দেশের মানুষের আবেগ, ভালোবাসা ও সমর্থন বিশ্ব ফুটবল অঙ্গনে দীর্ঘদিন ধরেই আলোচনার বিষয়। ফিফার এই মন্তব্য সেই ফুটবলপ্রেমেরই আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

ফুটবল বিশ্লেষকদের মতে, বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশের যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়, তা বিশ্বের অনেক অংশগ্রহণকারী দেশের চেয়েও বেশি নজর কাড়ে। ফিফার সাম্প্রতিক পোস্টও প্রমাণ করেছে, বিশ্বকাপ বাংলাদেশের মানুষের কাছে শুধু একটি টুর্নামেন্ট নয়, বরং আবেগ, সংস্কৃতি ও উদযাপনের এক অনন্য উপলক্ষ।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: