স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল সর্বোচ্চ ৫,৪৮২ টাকা

অনলাইন ডেস্ক

বাণিজ্য

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। নতুন করে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন

2026-06-24T17:03:32+00:00
2026-06-24T17:03:32+00:00
  শুক্রবার, ২৬ জুন ২০২৬,
১২ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ২৬ জুন ২০২৬
বাণিজ্য
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল সর্বোচ্চ ৫,৪৮২ টাকা
অনলাইন ডেস্ক
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৩ পিএম 
স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমল সর্বোচ্চ ৫,৪৮২ টাকা
দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। নতুন করে স্বর্ণ ও রুপার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ স্বর্ণালংকারে প্রতি ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮২ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

বুধবার (২৪ জুন) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাজুস।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে তেজাবি সোনা ও রুপার দাম কমার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় দেশের বাজারেও এর প্রভাব পড়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।

স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমানো হয়েছে। নতুন দরে ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা বিক্রি হবে ৪ হাজার ৮৪১ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৯৬৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৯৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস জানিয়েছে, বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক দামের সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও স্বর্ণ ও রুপার দাম সমন্বয় করা হবে।


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: