জুনের ২৩ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২২৪ কোটি ডলার

বাণিজ্য

চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে দৈনিক গড়ে

2026-06-24T17:03:50+00:00
2026-06-24T17:06:01+00:00
  বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬,
১১ আষাঢ় ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
বাণিজ্য
জুনের ২৩ দিনে প্রবাসীরা পাঠিয়েছেন ২২৪ কোটি ডলার
বুধবার, ২৪ জুন, ২০২৬, ৫:০৩ পিএম  আপডেট: ২৪.০৬.২০২৬ ৫:০৬ পিএম
সংগৃহীত ছবি
চলতি জুন মাসের প্রথম ২৩ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ২২৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। এতে দৈনিক গড়ে রেমিট্যান্স এসেছে প্রায় ৯ কোটি ৭৩ লাখ ডলার।

বুধবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান। তিনি বলেন, গত বছরের একই সময় দেশে রেমিট্যান্স এসেছিল ২২০ কোটি ৯০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরে প্রবাসী আয় কিছুটা বেড়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ জুন পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৪৯৯ কোটি ৫০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় যা ১৭ দশমিক ৮০ শতাংশ বেশি।

এর আগে মে মাসে দেশে ৩৪২ কোটি ৫০ লাখ ৩০ হাজার ডলার রেমিট্যান্স আসে, যা দেশের ইতিহাসে একক মাসে দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয়। আর মার্চ মাসে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার ডলার, যা এখন পর্যন্ত একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহের রেকর্ড।

এপ্রিল মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ৩১২ কোটি ৭৩ লাখ ডলার।

এদিকে, ২০২৪-২৫ অর্থবছরজুড়ে প্রবাসী বাংলাদেশিরা মোট ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এটি দেশের ইতিহাসে কোনো এক অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের নতুন রেকর্ড।


  বিষয়:   প্রবাসী বাংলাদেশি  রেমিট্যান্স  বাংলাদেশ ব্যাংক 


Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: