পেলে-ম্যারাডোনা-মেসির কাতারে ‘জায়গা নেই’ রোনালদোর

খেলা

লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা—ফুটবল বিশ্বে দীর্ঘদিন ধরেই এটি অন্যতম আলোচিত বিতর্ক। প্রায় দুই দশক ধরে বিশ্ব

2026-06-23T19:23:30+00:00
2026-06-23T19:28:24+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
খেলা
পেলে-ম্যারাডোনা-মেসির কাতারে ‘জায়গা নেই’ রোনালদোর
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:২৩ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৭:২৮ পিএম
ছবি: মার্কা
লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা—ফুটবল বিশ্বে দীর্ঘদিন ধরেই এটি অন্যতম আলোচিত বিতর্ক। প্রায় দুই দশক ধরে বিশ্ব ফুটবলে আধিপত্য বিস্তার করা এই দুই তারকা অসংখ্য ব্যক্তিগত ও দলীয় সাফল্যের মাধ্যমে নিজেদের অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

ব্যক্তিগত পুরস্কারের হিসাবেও দুজনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল তুমুল। তবে ব্যালন ডি'অর জয়ের ক্ষেত্রে এগিয়ে আছেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা এ পর্যন্ত আটবার এই সম্মাননা জিতেছেন, যেখানে রোনালদোর ঝুলিতে রয়েছে পাঁচটি ব্যালন ডি'অর।

কাতার বিশ্বকাপ জয়ের পর অনেকের কাছেই সর্বকালের সেরা ফুটবলারের আলোচনায় মেসি একধাপ এগিয়ে যান। বিশ্বকাপ ট্রফির অভাব পূরণ হওয়ায় তাকে ঘিরে 'সর্বকালের সেরা' বিতর্ক অনেকটাই থিতিয়ে যায়।

চলমান বিশ্বকাপেও আলোচনার কেন্দ্রে রয়েছেন মেসি। প্রথম দুই ম্যাচে পাঁচ গোল করে তিনি আবারও নিজের অসাধারণ সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। অন্যদিকে রোনালদোর পারফরম্যান্স নিয়ে সমালোচনা বাড়ছে। প্রথম ম্যাচে তার একটি বড় ভুল দলের জন্য ক্ষতির কারণ হয়েছে বলে মনে করছেন অনেকে। ৪১ বছর বয়সে জাতীয় দলের হয়ে বিশ্বকাপে অংশ নেওয়া এই তারকার একাদশে থাকা নিয়েও প্রশ্ন তুলছেন সমালোচকরা।

এমন পরিস্থিতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন মেক্সিকোর জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ডেভিড ফাইটেলসন। সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে তিনি বলেন, ফুটবল ইতিহাসের সর্বকালের সেরাদের আলোচনায় পেলে, দিয়েগো ম্যারাডোনা ও লিওনেল মেসির সঙ্গে রোনালদোকে একই কাতারে রাখা যায় না।

টিইউডিএন-এ প্রচারিত ‘ফর্মুলা নোটিসিয়াস’ অনুষ্ঠানে ফাইটেলসন বলেন, তার কাছে রোনালদো ও মেসি একই প্রজন্মের দুই সেরা ফুটবলার। তবে মেসির অবস্থান তিনি আরও উঁচুতে দেখেন।

তার ভাষায়, ‘আমি রোনালদোকে শুধু মেসির সঙ্গে তুলনা করব। কিন্তু মেসিকে তুলনা করব ম্যারাডোনা ও পেলের সঙ্গে। আমার বিশ্বাস, পেলে, ম্যারাডোনা ও মেসি যে টেবিলে বসবেন, সেখানে ক্রিশ্চিয়ানো রোনালদোর জায়গা নেই।’

ফাইটেলসনের এই মন্তব্য ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে মেসি-রোনালদো শ্রেষ্ঠত্বের আলোচনায় এটি নতুন মাত্রা যোগ করেছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: