রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লেনন ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক

জাতীয়

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর সঙ্গে আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইল–এর প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকার

2026-06-23T19:23:10+00:00
2026-06-23T19:23:10+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
জাতীয়
রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন লেনন ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্ট
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:২৩ পিএম 
সংগৃহীত ছবি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন–এর সঙ্গে আন্তর্জাতিক নারী সংগঠন ইন্টারন্যাশনাল ইনার হুইল–এর প্রেসিডেন্ট কে মোরল্যান্ড সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকার বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে সংগঠনটির বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইনার হুইল ডিস্ট্রিক্ট ৩৪৫-এর চেয়ারম্যান মুশায়লা করিম, সাবেক বোর্ড ডিরেক্টর দিলরুবা আহমেদ, ওয়েবমাস্টার শারমিন হোসেন এবং ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার। তারা সমাজের সুবিধাবঞ্চিত ও পশ্চাদপদ নারী ও শিশুদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সুরক্ষা, অধিকার প্রতিষ্ঠা এবং জীবনমান উন্নয়নে সংগঠনের চলমান কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দেশে ও বিদেশে সংগঠনটির সদস্যদের পরিচালিত সামাজিক, মানবিক ও সেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে সংগঠনটি আরও বৃহৎ পরিসরে সামাজিক উন্নয়ন, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশু কল্যাণসহ জনসেবামূলক কার্যক্রম সম্প্রসারণ করবে।

প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রপতির মূল্যবান দিকনির্দেশনা ও উৎসাহব্যঞ্জক বক্তব্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয়ভাবে অংশ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সচিবরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: