নাশকতার আশঙ্কায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে : মেয়র শাহাদাত

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বন্দরনগরী চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর এবং

2026-06-23T17:57:53+00:00
2026-06-23T17:57:53+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
নাশকতার আশঙ্কায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে : মেয়র শাহাদাত
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম 
ছবি : ভোরের ডাক
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নাশকতার আশঙ্কায় বন্দরনগরী চট্টগ্রামে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর এবং বিভিন্ন পয়েন্টে তারা অত্যন্ত সজাগ রয়েছে বলে মন্তব্য করেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে মেয়র বলেন, যেন কাউকে গ্রেপ্তার করার আগে সঠিকভাবে পরিচয় নিশ্চিত করেন। কাউকে যেন সুনির্দিষ্ট কারণ ছাড়া রেন্ডমলি গ্রেপ্তার করা না হয় এবং কেউ যেন অহেতুক হয়রানির শিকার না হয়, সে বিষয়টি আমি তাদের বিশেষভাবে বলেছি। আমি চাই চট্টগ্রামের প্রতিটি নাগরিক যেন এখানে সুষ্ঠু ও সুন্দরভাবে বসবাস করতে পারে।

মঙ্গলবার (২২ জুন) সকাল থেকে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন করে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি এসব কথা বলেন।  পরিদর্শন শেষে তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে শহরের নিরাপত্তা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তার পর্যবেক্ষণ তুলে ধরেন।

মেয়র শাহাদাত হোসেন জানান, যারা বর্তমানে মিছিল করার চেষ্টা করছে, তারা মূলত চরম ভয়ের মধ্যে আছে এবং তাদের এই কর্মকাণ্ডকে মিছিল না বলে আমি ‘দৌড় প্র্যাকটিস’ হিসেবেই দেখছি। আমার মনে হয় না এভাবে শহরকে বিশৃঙ্খল করা কারো উচিত, কারণ বর্তমানে আমরা সবাই বেশ শান্তিতে ও সুন্দরভাবে আছি। তাছাড়া আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব এখন দেশেই নেই, তারা প্রবাসে অবস্থান করছেন। এমন অবস্থায় সাধারণ মানুষকে কোনো ধরনের ঝুঁকির মধ্যে ফেলা মোটেও ঠিক নয়।

তিনি বলেন, আমি আজ সকাল থেকেই পুরো শহর ঘুরে দেখেছি এবং কোথাও কোনো রাজনৈতিক মিছিল বা জমায়েত আমার চোখে পড়েনি। আমি সাধারণত প্রতিদিন সকালেই শহর পরিষ্কার-পরিচ্ছন্ন হচ্ছে কি না তা দেখতে বের হই, আর আজকেও সেই ধারাবাহিকতায় পুরো সিটি ঘুরেছি। আমি লক্ষ্য করেছি যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনে যথেষ্ট তৎপর এবং বিভিন্ন পয়েন্টে তারা অত্যন্ত সজাগ রয়েছে।


  বিষয়:   নাশকতা  আশঙ্কা  আইন-শৃঙ্খলা  রক্ষাকারী বাহিনী  সজাগ  মেয়র শাহাদাত 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: