আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা

অনলাইন ডেস্ক

সারাদেশ

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য যেকোনো

2026-06-23T17:41:52+00:00
2026-06-23T17:42:28+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রামে কঠোর নিরাপত্তা
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৫:৪১ পিএম  আপডেট: ২৩.০৬.২০২৬ ৫:৪২ পিএম
ছবি ভোরের ডাক
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে চট্টগ্রাম মহানগরের গুরুত্বপূর্ণ মোড় ও প্রবেশপথগুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা প্রতিরোধে সকাল থেকেই নগরজুড়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল থেকেই কাজীর দেউড়ি, লালখান বাজার, টাইগারপাস, দুই নম্বর গেট ও নিউ মার্কেটসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রধান সড়কগুলোতে টহল জোরদার করা হয়েছে। একইসঙ্গে বিভিন্ন পয়েন্টে যানবাহন ও পথচারীদের তল্লাশিও চালাচ্ছে পুলিশ।

এদিকে, সম্ভাব্য অস্থিতিশীল পরিস্থিতি প্রতিরোধে মাঠে সক্রিয় অবস্থানে দেখা গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। চাঁন্দগাঁও, দুই নম্বর গেট, কাজীর দেউড়ি ও নিউ মার্কেটসহ একাধিক এলাকায় তারা সতর্ক অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। দলটির পক্ষ থেকে জানানো হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিষিদ্ধ কার্যক্রম রাজপথে করতে দেওয়া হবে না।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান বলেন, দেশ ও গণতন্ত্রের স্বার্থে আমরা রাজপথে সতর্ক অবস্থানে আছি। জনগণের জীবনযাত্রা স্বাভাবিক রাখা এবং শৃঙ্খলা রক্ষায় আমরা সহায়তা করছি।

তিনি আরও বলেন, নগরের অন্তত ৭০ থেকে ৮০টি স্পটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব মূলত বাহিনীর হলেও তারা জনগণের জানমাল রক্ষায় ভূমিকা রাখছেন।

অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। সিএমপির সহকারী কমিশনার (গণমাধ্যম) আমিনুর রশিদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছে।

পুলিশ জানিয়েছে, গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং নগরের কোথাও এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: